চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

ঝিনাইগাতীতে গণভোট বিষয়ে লিফলেট বিতরণ করেন এসিল্যান্ড

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্তকে কেন্দ্র করে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম শুরু হয়েছে।


এরই অংশ হিসেবে বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচন কমিশনের অনুমোদিত গণভোট সংক্রান্ত প্রচার লিফলেট বিতরণ করা হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। 


লিফলেট বিতরণকালে তিনি বলেন, “গণভোট একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। এ বিষয়ে জনগণের কাছে সঠিক ও নির্ভুল তথ্য পৌঁছে দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে সাধারণ মানুষ সচেতনভাবে ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে পারে, সেই লক্ষ্যেই এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।” 


তিনি আরও জানান, ঝিনাইগাতী ভূমি অফিসে সেবা নিতে আসা নাগরিকদের মাঝেও নিয়মিতভাবে গণভোট সংক্রান্ত প্রচার লিফলেট বিতরণ করা হচ্ছে, যাতে সর্বস্তরের মানুষ গণভোট সম্পর্কে ধারণা লাভ করতে পারেন।


এ সময় ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় এই সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।

Tag
আরও খবর