দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ উলিপুর সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষক ড. সফিকুল ইসলাম

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ উলিপুর সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষক ড. সফিকুল ইসলাম । আবারও কলেজ পর্যায়ে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের মর্যাদা পেলেন উলিপুর সরকারি কলেজ ও  কুড়িগ্রামের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সফিকুল ইসলাম। তিনি গত ২০২৩ ও ২০২৪ সালেও কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা পেয়েছিলেন।

প্রতি বছর শিক্ষা মন্ত্রণালয় জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অর্জিত দক্ষতার ভিত্তিতে উৎসাহ প্রদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতার মাধ্যমে স্বীকৃতি প্রদান করে থাকে। তারই প্রেক্ষিতে ০৮/১২/২০২৫ খ্রিঃ প্রকাশিত "জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা ২০২৬" এর আলোকে গত ৪ জানুয়ারি ২০২৬ খ্রিঃ সারা দেশের প্রতিষ্ঠান পর্যায়ে শুরু হয় বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা। গত ৮ জানুয়ারি ২০২৬ এ উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে প্রথম স্থান অধিকারী প্রতিযোগীগণ ১২ জানুয়ারি ২০২৬ জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

ড. মোঃ সফিকুল ইসলাম সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। 

উলিপুর বাসীর জন্য বড় একটি সুসংবাদ হলো দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে শত প্রতিকূলতাকে অতিক্রম করে ২০২৬ সালে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজের মর্যাদা অর্জন করেছে উলিপুর সরকারি কলেজ। 

বর্তমানে কলেজটির একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন সকলের নজর কেড়েছে। ক্লাসে একঝাঁক বিসিএস ক্যাডারের শিক্ষকদের নিয়মিত পাঠদানে বেড়েছে শিক্ষার গুণগত মান। ফলে এ কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়াশোনার সুযোগ পাচ্ছে।  

অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ সকল শিক্ষক, কর্মচারীদের নিরলস প্রচেষ্টা কলেজটিকে বর্তমান পর্যায়ে নিয়ে এসেছে। এ ধারা অব্যাহত থাকলে কলেজটি তার হারানো সুনাম ফিরিয়ে আসবে বলে আশা করছেন  অভিজ্ঞমহল। #

আরও খবর