রায়পুরে খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত শরিফুল আলম চৌগাছায় গতিরোধ করে যুবককে কুপিয়ে জখম: সংকটাপন্ন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর ভোট শেষে সৌহার্দ্যের 'যশোর মডেল': প্রতিদ্বন্দ্বীদের ঘরে অমিতের বন্ধুত্বের ডাক শৈলকুপাবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. আসাদুজ্জামান সুন্দর ও উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে আমি আনন্দিত :- অধ্যাপক ডাক্তার কামাল উদ্দীন। চট্টগ্রাম ১৫ আসনে শান্তিপূর্ণ ভোটে দাঁড়িপাল্লা জয়যুক্ত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আসনগুলোতে জিতলেন যারা এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কীভাবে: মির্জা আব্বাস যশোরে ভোটের পর উত্তাপ: জামায়াতের ‘হামলার’ অভিযোগ, বিএনপির অস্বীকার গণভোটে পড়েছে ৬০.২৬ শতাংশ ভোট, জিতেছে ‘হ্যাঁ’ দিনাজপুরে ৬টি আসনের ৫টিতেই ধানেরশীষর নিরঙ্কুশ বিজয়,একটিতে স্বতন্ত্র প্রার্থী বাঘায় শিবির সভাপতির বাড়িতে হামলা ভাঙচুর ওলুটপাটের অভিযোগ যশোর-৪ ও ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল ও এ্যাড. গাজী এনামুল হকের সৌজন্য সাক্ষাৎ শেরপুরের দুইটি আসনে ভিন্ন দলের জয়: শেরপুর-১ এ জামায়াত, শেরপুর-২ এ বিএনপি বাবার কবরে নবনির্বাচিত এমপি অনিন্দ্য ইসলাম অমিত: কারবালা কবরস্থানে নেতাকর্মীদের ঢল বিএনপি প্রার্থীকে পেছনে ফেলে ভূমিধস জয় পেলেন আনোয়ারুল ইসলাম ঐতিহাসিক বাহাদুরপুরে জুমার জামাতে হাজারো মুসল্লির ঢল সাংবাদিক রাজীব সরকারের বাবা আর বেঁচে নেই ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবাবের নিজ কেন্দ্রে জিতেছে দাঁড়িপাল্লা প্রতীক !

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ




সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহযোগিতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। তিনি বলেন, “সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কল্যাণে এগিয়ে আসতে হবে। খেলাধুলা ও উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে এসব শিশুদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে।”

তিনি আরও বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদের প্রতিভাকে কাজে লাগাতে হবে। কোনোভাবেই তাদের অবহেলা করার সুযোগ নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সায়েদুর রহমান মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু এবং সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

উল্লেখ্য, ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১৩টি ইভেন্টে ৮২ জন বুদ্ধি প্রতিবন্ধী, ডাউন সিনড্রম, সেরিব্রাল পালসি ও অটিজমে আক্রান্ত শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালসহ অন্যান্য অতিথিবৃন্দ।

খেলা পরিচালনায় দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা রুমা রাণী বরকন্দাজ, অফিস সহকারী মফিজুল ইসলাম, আব্দুল মাজেদ, এছারুল্লাহ ও রবিউল ইসলাম।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর