নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

কুলিয়ারচরের আরেক উজ্জ্বল নক্ষত্রের চির বিদায়

ছবি - নুরুল মিল্লাত।

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ও পৌর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল মিল্লাত ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে মৃত্যুবরণ করেন। সকাল ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে স্ত্রী এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে কুলিয়ারচর উপজেলা রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষ একজন পরীক্ষিত জনপ্রতিনিধি ও ত্যাগী রাজনৈতিক নেতাকে হারিয়ে শোকাহত।

তাঁর মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, ভৈরব পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মো. মজিবুর রহমান, কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তাঁর মৃত্যুতে কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপি তিন দিনের শোক ঘোষণা করেন। 

নূরুল মিল্লাত ১৯৫১ সালে কুলিয়ারচর পৌর এলাকার খরকমারা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম মৌলভী আবুল কারাহ মোহাম্মদ নুরুল্লাহ। তিনি ১৯৭৪ সালে ঢাকা কলেজ হতে শিক্ষা জীবন শেষ করেন। ১৯৭৭সালে কুলিয়ারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৮ সালে তিনি মিশর সফর করেন। ১৯৯২-৯৩ সালে চেয়ারম্যান হিসেবে সরকারের কাছ থেকে স্বর্ণপদক পান। তিনি ১৯৭৭ থেকে ৯৭ সাল পর্যন্ত টানা ৪ বার কুলিয়ারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ১৯৯৪ সালে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি কুলিয়ারচর পৌরসভার ২বার মেয়র ও একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ২০২২ সালের ২ এপ্রিল উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়ে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি কিশোরগঞ্জ মালটি পারপাস সোসাইটির ভাইস চেয়ারম্যান এবং কুলিয়ারচর পাইলট উচ্চ বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কুলিয়ারচর কিণ্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ছিলেন।

"নুরুল মিল্লাত ছিলেন একজন সাহসী, সৎ ও ত্যাগী রাজনীতিবিদ। দলের দুঃসময়ে তিনি দৃঢ় অবস্থানে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাই তিনি কুলিয়ারচর ও আশপাশের জনপদের মানুষের কাছে অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধাভাজন মুখ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলীয় আদর্শে অবিচল থেকে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যু শুধু কুলিয়ারচর উপজেলা বিএনপির জন্য নয়, পুরো কিশোরগঞ্জ জেলার রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে।"

রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা বলেন, নুরুল মিল্লাত ছিলেন সাধারণ মানুষের দুঃখ-কষ্টের সাথী। সুখ-দুঃখে তিনি মানুষের পাশে দাঁড়াতেন। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। মহান আল্লাহ যেন মরহুম নুরুল মিল্লাতকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার-পরিজনকে এই শোক সইবার শক্তি দান করেন-এই প্রত্যাশাই এখন সর্বস্তরের মানুষের।

 শুক্রবার বাদ আছর পৌর শহরের কুলিয়ারচর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হয়।

আরও খবর