সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

ভোটের মাঠে একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে ফরিদুজ্জামান ফরহাদ


নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, বিএনপি একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক দল। বিএনপি ধর্মকে নিয়ে ব্যবসা করে না; ইসলামকে রক্ষা করে। ভোটের মাঠে একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে। এটা ইসলাম বিরোধী কাজ। কে বেহেস্তে যাবে, আর কে বেহেস্তে যাবে না ; তা নির্ধারণ করার একমাত্র মালিক আল্লাহ।


শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন বিএনপির আয়োজনে নলদী ক্লাব মাঠে দলের ইউনিয়ন সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও যুবদলনেতা কামরুজ্জামান উজ্জ্বলের পরিচালনায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন।


আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশ, জেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা কৃষকদলের নবীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরিদ বিশ্বাস, নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান, হবখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রিয়াজুল ইসলাম টিংকু, লোহাগড়া পৌর বিএনপির সহ-সভাপতি এসএম শাহিন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্যা, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম লায়ন, জসিম উদ্দিনসহ প্রমূখ।


আলোচনাসভা শেষে মাওলানা হেলাল হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। পরে তিনি নলদী ইউনিয়নের গোপালপুরে একটি মতুয়া ধর্মীয় সভায় যোগদান করেন।


আরও খবর