লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আলামিন গ্রেপ্তার: ১৮ মামলার হোতা এখন র‍্যাবের জালে

 যশোর শহরের ত্রাস, কুখ্যাত সন্ত্রাসী এবং ১৮টি মামলার দুর্ধর্ষ আসামি আলামিনকে (২৮) একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। শনিবার সকালে শহরের পুলেরহাট এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, শহরের পুলেরহাট এলাকায় একদল সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আলামিনকে হাতেহাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আলামিন যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর রেকর্ড অনুযায়ী, সে ওই এলাকার একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে রয়েছে অপরাধের পাহাড়:তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ প্রায় দেড় ডজন (১৮টি) মামলা রয়েছে।আলামিন যশোর শহরের চাঞ্চল্যকর তানভীর হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত আসামি।র‍্যাব জানায়, আলামিন দীর্ঘদিন ধরে যশোরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তাকে গ্রেপ্তারের ফলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরবে বলে ধারণা করা হচ্ছে।মেজর ফজলে রাব্বি আরও জানান, আটক আসামিকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে এবং নতুন করে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও খবর