দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

যবিপ্রবিতে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত: গবেষণায় উদ্ভাবনের গুরুত্বারোপ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিজ্ঞান ও প্রযুক্তির সমসাময়িক উদ্ভাবন ও চ্যালেঞ্জ মোকাবিলায় দিনব্যাপী এক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, "বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে গবেষণার কোনো বিকল্প নেই। এই ধরনের আন্তর্জাতিক সম্মেলন বিজ্ঞান ও প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে।"বিশেষ অতিথির বক্তব্যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসান এবং যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বৈশ্বিক প্রেক্ষাপটে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োজনীয়তা এবং দেশের উন্নয়নে গবেষণার প্রভাব নিয়ে আলোচনা করেন।

যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম-এর আহ্বানে এবং অধ্যাপক ড. মো. আমিনুর রহমান-এর সাংগঠনিক সম্পাদনায় সম্মেলনটি পরিচালিত হয়। এতে যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়া দেশি-বিদেশি গবেষক ও আলোচকগণ তাঁদের গবেষণালব্ধ জ্ঞান বিনিময় করেন।কনফারেন্সের মূল সেশনগুলোতে সমসাময়িক গবেষণা ও প্রযুক্তির আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন রুপম ও শান্তা সেন। সম্মেলনে অংশগ্রহণকারী গবেষকগণ বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর