তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

ফেসবুকে 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন' স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা


'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন' লেখা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গলায় রশি পেঁচিয়ে বগুড়ায় মো. নাইম (১৫) নামের এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। মো. নাইম শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের সুদামপুর নয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। সে মহাস্থান উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতো। রোববার (২২ জানুয়ারি) সকাল ৯ টার দিকে পুলিশ তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।

যানা যায়, শনিবার মধ্যেরাতে কোন একসময় নাইম তার শোবার ঘর থেকে বেরিয়ে আসেন। বাড়ির পাশে থাকা কাঁঠাল গাছের সাথে গরু বাঁধার দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খবর দেয়। পরে তার লাশ উদ্ধার করে ময়ান্তদন্তের জন্য পাঠায় পুলিশ।

বিষয়গুলো নিশ্চিত করে শিবগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম জানান, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে নাইম তার ব্যবহত ' Crush king' নামের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেয়। সেখানে লেখা ছিল, 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন'। এছাড়াও তার ব্যবহত ফেসবুক আইডির বায়োতে লেখা আছে, ' কাউকে না বলেই চলে গেলাম, সবাই আমাকে ক্ষমা করে দিয়েন '। এইসব হৃদয়বিদারক লেখা থেকে বোঝা যায় নাইম মানষিকভাবে সমস্যায় জর্জরিত ছিলেন। পরিবারের বরাতে জেনেছি কোন এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই নাইম  বিষাদগ্রস্ত ছিলেন। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।