কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি

হবিগঞ্জে এ,এন,সি ও সি,এস,ও সদস্যদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

হবিগঞ্জে এ,এন,সি ও সি,এস,ও সদস্যদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

হবিগঞ্জে ওয়েব ফাউন্ডেশন এর উদ্যোগে ও ক্রিশ্চিয়ান এইড এর কারীগরী সহায়তায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও উন্নয়নে এডভোকেসী নেটওয়ার্ক কমিটি ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জানুয়ারি)  সকাল ১০-৩০ মিনিটে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভা লাখাই এডভোকেসী নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওয়েব ফাউন্ডেশন সিলেট বিভাগীয় ফেসিলিটেটর মোহাম্মদ শাহজাহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন মাধবপুর এডভোকেসী নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন মোঃ সামছুদ্দিন তালুকদার, বানিয়াচং  এডভোকেসী নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাব সম্পাদক মোহাম্মদ মখলিছ মিয়া,লাখাই এডভোকেসী নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারপার্সন এমএ ওয়াহেদ, হবিগঞ্জ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার দুলাল, শায়েস্তাগঞ্জ কমিটির সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন,লাখাই কমিটির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, বানিয়াচং কমিটির সদস্য  রিতেশ কুমার বৈষ্ণব, সুমনা হিজরা, আলতা হিজরা,মাধবপুর কমিটির সাধারণ সম্পাদক হাজী কবির,চুনারুঘাট কমিটির চেয়ারপার্সন ফজল মিয়া,সদর উপজেলা কমিটির সদস্য মঈন উদ্দিন আহমেদ, সুরজিত বৈদ্য,মুজাহিদ চৌধুরী প্রমুখ। সভায় হবিগঞ্জ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার দুলাল বলেন আমাদের এডভোকেসী নেটওয়ার্ক কমিটির মাধ্যমে আমি আমার এলাকার দলিল সম্প্রদায়ের ৩ ছাত্রীকে বিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিয়েছি।যে ছাত্রীরা অর্থের অভাবে ভর্তি হতে পারেনি।এরা বিগত ২ বছর আগে ঝরে পড়া। শায়েস্তাগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ জানান আমরা আমাদের কমিটির পক্ষে আমি সহযোগিতা করে একজন অসহায় মহিলার ভাতার বকেয়া ৩০ হাজার টাকা পাইয়ে দিয়েছি। লাখাই কমিটির ভাইস চেয়ারপার্সন এমএ ওয়াহেদ জানান লাখাইয়ে অনগ্রসর জনগোষ্ঠীর উপবৃত্তির ক্ষেত্রে প্রকৃত অনগ্রসর জনগোষ্ঠীর না পেয়ে অন্যান্যরা পেয়েছে। এ ক্ষেত্রে স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া অভিযোগ রয়েছে। মঈন উদ্দিন আহমেদ বলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সচেতনতার অভাব।তাদের প্রাপ্য সুযোগ সুবিধার বিষয়ে সচেতন করে তুলতে হবে।সভাপতির বক্তব্যে মোঃ বাহার উদ্দিন বলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতা ও উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার ক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই।তাদের অধিকার ও ন্যায় প্রাপ্তি সঠিকভাবে পেতে হলে তারা যেন সংগঠিত হতে পারে,সমাজের সাথে  মিশতে পারে তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।

আরও খবর