দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

যশোরকে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ জনপদ গড়ার অঙ্গীকার অনিন্দ্য ইসলাম অমিতের

যশোর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নির্বাচিত হতে পারলে যশোরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান দায়িত্ব। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যশোরকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে।বৃহস্পতিবার যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।পথসভায় বক্তব্য দিতে গিয়ে অনিন্দ্য ইসলাম অমিত মাদক ও সন্ত্রাস নির্মূলে জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "আমরা সবাই মিলে শুধু যশোর নয়, পুরো বাংলাদেশকে নিরাপদ করতে চাই, যাতে দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের সুযোগ না থাকে। যশোরে কোনো মাদক কারবারি বা সন্ত্রাসীর স্থান হবে না।"তিনি নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "অপরাধী যদি আমার নিজ দলেরও হয়, তবুও বিএনপিতে তার জায়গা হবে না। অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকবে না।"

ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাস কাউকে বিচার করার মানদণ্ড হতে পারে না উল্লেখ করে অমিত বলেন, "অতীতে এসব বিষয়কে সামনে এনে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে। আমরা রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতিতে বিশ্বাসী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাইকে সঙ্গে নিয়ে যশোরকে নতুনভাবে গড়ে তুলতে চাই।" তিনি আরও যোগ করেন, ভবিষ্যতে কেউ যদি জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়ানোর চেষ্টা করে, তবে যশোরে তার কোনো স্থান হবে না।বক্তব্যে তিনি তাঁর প্রয়াত পিতা, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের উন্নয়ন কর্মকাণ্ডের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, "বিএনপি যতবার সরকার গঠন করেছে, প্রতিবারই মরহুম তরিকুল ইসলাম বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করে যশোরের ব্যাপক উন্নয়ন করেছেন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিলে যশোরের প্রতিটি খাতে জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।"আরবপুর ইউনিয়নের পথসভা শেষে তিনি সুজলপুর ঋষিপাড়ায় আরেকটি বিশাল পথসভায় বক্তব্য প্রদান করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

আরও খবর