শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকালে উপজেলার নয়াগাঁও এলাকায় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। অভিযানে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অপরাধে চারজনকে দোষী সাব্যস্ত করে আদালত এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন পশ্চিম ঝিনাইগাতী এলাকার দেলোয়ার হোসেনের পুত্র মো. শাকিল (৩৮)। তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। নয়াগাঁও এলাকার খাদেম আলীর পুত্র মো. রাব্বী (১৪) কে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, শাহ আলমের পুত্র জসিম (২৮) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং শরাফত আলীর পুত্র মো. জহুরুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল।
১ ঘন্টা ২৮ মিনিট আগে
২ ঘন্টা ২৬ মিনিট আগে
২ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ ঘন্টা ৫০ মিনিট আগে