রায়পুরে খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত শরিফুল আলম চৌগাছায় গতিরোধ করে যুবককে কুপিয়ে জখম: সংকটাপন্ন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর ভোট শেষে সৌহার্দ্যের 'যশোর মডেল': প্রতিদ্বন্দ্বীদের ঘরে অমিতের বন্ধুত্বের ডাক শৈলকুপাবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. আসাদুজ্জামান সুন্দর ও উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে আমি আনন্দিত :- অধ্যাপক ডাক্তার কামাল উদ্দীন। চট্টগ্রাম ১৫ আসনে শান্তিপূর্ণ ভোটে দাঁড়িপাল্লা জয়যুক্ত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আসনগুলোতে জিতলেন যারা এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কীভাবে: মির্জা আব্বাস যশোরে ভোটের পর উত্তাপ: জামায়াতের ‘হামলার’ অভিযোগ, বিএনপির অস্বীকার গণভোটে পড়েছে ৬০.২৬ শতাংশ ভোট, জিতেছে ‘হ্যাঁ’ দিনাজপুরে ৬টি আসনের ৫টিতেই ধানেরশীষর নিরঙ্কুশ বিজয়,একটিতে স্বতন্ত্র প্রার্থী বাঘায় শিবির সভাপতির বাড়িতে হামলা ভাঙচুর ওলুটপাটের অভিযোগ যশোর-৪ ও ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল ও এ্যাড. গাজী এনামুল হকের সৌজন্য সাক্ষাৎ শেরপুরের দুইটি আসনে ভিন্ন দলের জয়: শেরপুর-১ এ জামায়াত, শেরপুর-২ এ বিএনপি বাবার কবরে নবনির্বাচিত এমপি অনিন্দ্য ইসলাম অমিত: কারবালা কবরস্থানে নেতাকর্মীদের ঢল বিএনপি প্রার্থীকে পেছনে ফেলে ভূমিধস জয় পেলেন আনোয়ারুল ইসলাম ঐতিহাসিক বাহাদুরপুরে জুমার জামাতে হাজারো মুসল্লির ঢল সাংবাদিক রাজীব সরকারের বাবা আর বেঁচে নেই ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবাবের নিজ কেন্দ্রে জিতেছে দাঁড়িপাল্লা প্রতীক !

শীতার্তদের পাশে লোহাগাড়া উপজেলা প্রশাসন ও সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ।

শীতার্তদের পাশে লোহাগাড়া উপজেলা প্রশাসন ও সাতকানিয়া–লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ। 

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 


চলমান শৈত্যপ্রবাহে শীতার্ত ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসন ও সাতকানিয়া–লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের শীতে উষ্ণতা দিতে যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৫টায় লোহাগাড়া উপজেলা সম্মেলন কক্ষে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শীতের তীব্রতায় যেন কোনো অসহায় মানুষ কষ্টে না থাকে, সে লক্ষ্যেই উপজেলা প্রশাসন এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। প্রকৃত শীতার্তদের তালিকা প্রস্তুত করে স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় কম্বল বিতরণ নিশ্চিত করা হয়েছে।” তিনি আরও বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি মানবিক কাজে এগিয়ে আসেন, তবে অসহায় মানুষের জীবনযাত্রা অনেকটাই সহজ হবে।


এ সময় ইউএনও সাইফুল ইসলাম মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে উপস্থিত সবার প্রতি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


সাতকানিয়া–লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সমাজের অবহেলিত, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের প্রধান লক্ষ্য ও আদর্শ। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও শীতবস্ত্র বিতরণসহ নানা মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।


কম্বল বিতরণ শেষে উপকারভোগীরা শীতবস্ত্র পেয়ে সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেন। তারা এই মানবিক উদ্যোগের জন্য লোহাগাড়া উপজেলা প্রশাসন ও সাতকানিয়া–লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।


কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া–লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য রাকিবুল ইসলাম, ফারহান মাহাবুব মিজান, মোহাম্মদ মিজানুর রহমান এবং সদস্য তৌহিদ আফরান, আব্দুল্লাহ আল মুহিত, আব্দুল্লাহ আল নোমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।

আরও খবর