সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

লাখাইয়ের ঐতিহ্যবাহী বুল্লাবাজারে যএ তএ ময়লা-আবর্জনার ভাগাড় ,দেখার যেন কেউ নেই।

লাখাইয়ের ঐতিহ্যবাহী বুল্লাবাজারে যএ তএ ময়লা-আবর্জনার ভাগাড় ,দেখার যেন কেউ নেই। লাখাই উপজেলার প্রাণকেন্দ্র খ্যাত ক্রমবর্ধমান বুল্লাবাজারে প্রায় পাঁচ শতাধিক ছোটবড় ব্যবসা প্রতিষ্টান রয়েছে। শাকসবজি, ফলের দোকান, মৎস্য বাজারের স্থানে নানা ধরনের আবর্জনা ফেলার জন্যে নেই কোন সুনির্দিষ্ঠ স্থান। তাই দোকানীরা যে যার মতো করে আবর্জনা, অব্যবহৃত দ্রব্যাদি যত্র তত্র ফেলে থাকে। কেউবা বাজারের পাশদিয়ে বয়ে চলা সুুতাং নদীতে, কেউবা প্বার্শবর্তী খালে, বাজারের প্রবেশ পথের পাশেও আবর্জনা ফেলছে। দীর্ঘদিন যাবৎ বাজারের বিভিন্ন স্থান ময়লা আবর্জনা ফেলে স্তূপীকৃত করে রাখলেও তা অপসারনের কোন কার্যকরী উদ্যোগ লক্ষনীয় নয়। এভাবে বছরের পর বছর ময়লা আবর্জনা জমতে জমতে এ স্থানগুলো যেন আবর্জনার ভাগাড়ে পরিনত হয়েছে। আর এসব আবর্জনার ভাগাড় থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। দূষিত হচ্ছে বাজারের পরিবেশও প্রতিবেশ বাজারের এমন বেহাল অবস্থায় ক্রেতা বিক্রেতাদের ভোগান্তি চরমে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যেন তা দেখার কেউ নেই। সরেজমিন বুল্লাবজার পরিদর্শনে দেখা যায় মাছ বাজারের উত্তর পাশে এবং সড়কের আমিন মার্কেট সংলগ্ন পূর্বপাশে, সিংহগ্রাম সড়কের পশ্চিমাংশের খালে, ধানহাটের ঘাটলার সন্নিকটে, মাল্টি পারপাস সেডের সামনে, উইমেনস্ কর্নারের পাশে, গনশৌচাগারের সন্নিকটে ময়লা আবর্জনা স্তূপীকৃত রয়েছে। এতে তীব্র দূর্গন্ধরোগ জীবাণু ছড়াচ্ছে।এ অবস্থা চলতে থাকলে বুল্লা বাজারসহ এর আশপাশ ভবিষ্যতে পরিবেশ আরো হুমকির মুখে পড়বে।
Tag
আরও খবর