চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

মানুষের চাহিদাকেই উন্নয়ন পরিকল্পনার মূলভিত্তি ধরা হবে : আহমদ বিলাল

মৌলভীবাজার-৩ আসন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীর গণসংযোগ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে নির্বাচনী প্রচারণা মিছিল ও গণসংযোগ করেছেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য দেয়াল ঘড়ি প্রতীকের মাওলানা আহমদ বিলাল।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার পৌরসভার সামনে থেকে গণসংযোগ শুরু হয়ে চৌমুহনা, এম সাইফুর রহমান সড়ক, কুসুমবাগ, সিলেট সড়ক, শ্রীমঙ্গল সড়ক প্রদক্ষিণ করে শাহ শাহ মোস্তফা সড়কে অবস্থিত খেলাফত মজলিসের জেলা কার্যালয়ে গিয়ে কর্মসূচি শেষ হয়।

এরপর তিনি দেয়াল ঘড়ি প্রতীকের সমর্থনে বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক, মতবিনিময়, পথ সভা এবং সমাবেশে অংশ নেন। এসব কর্মসূচিতে খেলাফত মজলিস, ছাত্র মজলিস, যুব মজলিস, শ্রমিক মজলিস, জোটভুক্ত বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সমর্থকরা অংশ নেন। 

গণসংযোগ চলাকালে সড়কের দুই পাশের ব্যবসা প্রতিষ্ঠান, রিকশা চালক, ভ্যানচালক, গাড়ি চালক ও পথচারীদের মধ্যে হ্যান্ডবিল বিতরণ করা হয়। এসময় আহমদ বিলাল সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেয়ালঘড়ি প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। 

মানুষের চাহিদাকেই উন্নয়ন পরিকল্পনার মূল ভিত্তি হিসেবে ধরা হবে মন্তব্য করে মাওলানা আহমদ বিলাল নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেয়ালঘড়ি প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আহমদ বিলাল বলেন, নির্বাচিত হলে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ স্থাপন, শমসেরনগর বিমানবন্দর চালু, মনু নদীর সংস্কার এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে মৌলভীবাজার হয়ে শেরপুর সড়ক চারলেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া মৌলভীবাজার থেকে কুলাউড়া-জুড়ী-বড়লেখা সড়ক এবং মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক চারলেনে রূপান্তর, গ্রামীণ রাস্তাঘাট পাকাকরণ এবং সার্বিক যাতায়াত সুবিধা বৃদ্ধিকে অগ্রধিকার দেওয়া হবে।



ছবি ক্যাপশন : মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে গণসংযোগ করছেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য দেয়াল ঘড়ি প্রতীকের মাওলানা আহমদ বিলাল

Tag
আরও খবর