আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর ঢাকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-01-2026 12:15:55 pm

রাজধানী ঢাকার বায়ু আজ বিশ্বের ১২৬টি শহরের মধ্যে সবচেয়ে দূষিত অবস্থায় রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি স্কোর ২৮৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।


রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা (স্কোর ২১০), তৃতীয় চীনের হ্যাংজু (স্কোর ১৮৬), চতুর্থ মিশরের কায়রো (স্কোর ১৭৮) এবং পঞ্চম পাকিস্তানের লাহোর (স্কোর ১৭৬)।


বায়ুর মানের সূচক শূন্য থেকে ৫০ হলে তা ভালো, ৫১–১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১–১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ স্কোর সাধারণভাবে অস্বাস্থ্যকর, ২০১–৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর, এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ ধরা হয়।


আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ স্কোরে ‘ভালো’, ৫১ থেকে ১০০ স্কোরে ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ স্কোরে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ স্কোরে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোরে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।


বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত সতর্কতা না নেওয়া হলে দীর্ঘ মেয়াদে স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব পড়তে পারে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্ট সমস্যাযুক্তদের জন্য এ পরিস্থিতি ঝুঁকিপূর্ণ।

আরও খবর