দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

যশোরে ৫১ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক: গন্তব্য ছিল ভারত

যশোরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৫১ লাখ ১১ হাজার ৮৯২ টাকা।শনিবার (২৪ জানুয়ারি) ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি চৌকস দল সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩৩.২৬ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।আটক হওয়া ব্যক্তির নাম খালেদ হোসেন (৩২)। তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের বাদশা মিয়ার ছেলে। আটকের সময় তার কাছ থেকে স্বর্ণ ছাড়াও একটি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খালেদ হোসেন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি জানান:স্বর্ণের বারগুলো ঢাকার তাঁতীবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল।পরিকল্পনা ছিল যশোর ও চৌগাছা সীমান্ত এলাকা ব্যবহার করে এগুলো ভারতে পাচার করা।যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তিনি বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অত্যন্ত দক্ষতার সাথে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার এবং আসামিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে বিজিবি নিশ্চিত করেছে।


আরও খবর