দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে গাবুরা ও বুড়িগোয়ালিনী জামায়াতের নির্বাচনী জনসভা

শ্যামনগরে গাবুরা ও বুড়িগোয়ালিনী  জামায়াতের নির্বাচনী জনসভা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনীয় ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী, সাবেক এমপি গাজী নজরুল ইসলামএর পক্ষে  শ্যামনগর উপজেলার দুটি পৃথক স্থানে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারী) বিকাল ৩টায় প্রথম জনসভা অনুষ্ঠিত হয় গাবুরা লক্ষ্মীখালী দাখিল মাদ্রাসা মাঠে। গাবুরা ইউপি জামায়াতের আমির মাওলানা দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল মজিদ, চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, আব্দুর রশিদ, মাওলানা মাহবুবুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, উপকূলীয় জনপদের মানুষের প্রধান সংকট এখন নিরাপত্তা ও টেকসই অবকাঠামো। তিনি বলেন, টেকসই ও স্থায়ী ভেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার ছাড়া উপকূলের মানুষের জীবন নিরাপদ করা সম্ভব নয়। তিনি জলদস্যু ও বনদস্যু দমনে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, সুন্দরবন ও উপকূলের মানুষকে নিরাপদ না করলে কোনো উন্নয়নই টেকসই হবে না।

এছাড়া তিনি সুন্দরবনকে বিশ্ব দরবারে একটি পরিবেশবান্ধব পর্যটন শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনার কথা তুলে ধরেন। একই সঙ্গে চিংড়ি, কাঁকড়া ও উপকূলীয় অন্যান্য শিল্পের আধুনিকায়ন ও রপ্তানিমুখী উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন।

এরপর বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় জনসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায়ও বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়।

ছবি- শ্যামনগরে জামায়াতের  নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন প্রাথী গাজী নজরুল ইসলাম।


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৪ ঘন্টা ৯ মিনিট আগে