ঈদুল আজহা সামনে রেখে পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮’র নজরদারি জোরদার নোয়াখালীর নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ ভিজিএফের চাল চাওয়ায় নারীকে জুতাপেটার অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে আদমদীঘিতে গাঁজার গাছসহ একজন গ্রেপ্তার সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী হাটে (পাগলা) মহিষের আক্রমণে নিহত ১ বানিয়াচংয়ে ৪নং ইউনিয়নে ১৭৭ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে দিনাজপুরে সংসদ সদস্যের দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন লাখাইয়ে পৃথক পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার। নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান—সাংবাদিক জামাল কাড়াল ক্ষেতলালে বেড়েছে খাইট্টার চাহিদা সাংবাদিককে হুমকি: মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন নাঙ্গলকোটে জমে উঠেছে কোরবানির পশুর হাট শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল আল্-আমিন মডেল নূরানী একাডেমিতে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি বাঘারপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

ইছালীতে আবেগে ভাসলেন অমিত: হারানো সহযোদ্ধাদের স্মরণে নির্বাচনী প্রচার শুরু

যশোর-৩ (সদর) আসনের নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। প্রচারণার পঞ্চম দিনে আজ সোমবার সকালে সদর উপজেলার ইছালী ইউনিয়নে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেন তিনি।জনসাধারণের ফুলেল শুভেচ্ছা সকালে সদর উপজেলার হাশিমপুর বাজারে পৌঁছালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অনিন্দ্য ইসলাম অমিতকে ঘিরে ধরেন। ভোটারদের ভালোবাসায় সিক্ত অমিত বাজারের প্রতিটি দোকানে গিয়ে কুশল বিনিময় করেন। স্থানীয়দের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।স্মৃতিতে অম্লান হারানো সহযোদ্ধারা প্রচারণার শুরুতেই এক সংক্ষিপ্ত সভায় অমিত তার রাজনৈতিক জীবনের কঠিন সময়ে পাশে থাকা প্রয়াত ও নিহত নেতাকর্মীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, "আজকের এই পথচলায় আমাদের অনেক ভাই পাশে নেই।"

বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে নিহত বিএনপি নেতা শহীদ খলিলুর রহমান ও শহীদ কোহিনূর রহমানের আত্মত্যাগের কথা উল্লেখ করে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত নেতাকর্মীরা। এছাড়াও পুলিশের অভিযানের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতলেবসহ ইউনিয়নের সকল প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।ভোটের মাঠে জনজোয়ার দোয়া শেষে দিনভর ইছালী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় গণসংযোগ করেন অনিন্দ্য ইসলাম অমিত। ধানের শীষের পক্ষে ভোটারদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতাকর্মীদের নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে আগামীর সুন্দর যশোরের স্বপ্ন ব্যক্ত করেন।গণসংযোগকালে তার সাথে জেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাধারণ ভোটাররা জানান, সজ্জন ও তরুণ নেতা হিসেবে অমিতের প্রতি তাদের প্রত্যাশা অনেক।

আরও খবর