কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী দুর্ঘটনায় আহত কলেজছাত্র ইমতিয়াজের ইন্তেকাল লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর

বাঘারপাড়ায় বিএনপির বিশাল সমঝোতা বৈঠক: বিভেদ ভুলে ধানের শীষকে জয়ী করার শপথ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় কোন্দল নিরসন ও ধানের শীষের বিজয় ত্বরান্বিত করার লক্ষ্যে বাঘারপাড়ায় এক গুরুত্বপূর্ণ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় একটি মিলনায়তনে জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা ব্যক্তিগত ও রাজনৈতিক সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার শপথ গ্রহণ করেন।বৈঠকে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দল থেকে মনোনীত মতিয়ার রহমান ফারাজী ভাইয়ের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে। এই লক্ষ্য অর্জনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের মধ্যে দীর্ঘদিনের মান-অভিমান ও দূরত্ব ঘুচিয়ে একটি শক্তিশালী সমন্বয় সেল গঠন করা হয়েছে।

সভায় প্রধান অতিথি ৮৮ যশোর-৪ বাঘারপাড়া(অভয়নগর-বসুন্দিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফারাজি বলেন, "আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। ধানের শীষের বিজয় মানেই জনগণের বিজয়। আমরা আজ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হলাম।"বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান এবং সাধারণ সম্পাদক শামছুর রহমান তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, "এখন আর ঘরে বসে থাকার সময় নেই। পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি করতে হবে।"সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা বিএনপির অন্যতম নেতা:বাঘারপাড়া পৌরসভার সাবেক মেয়র আঃ হাই মনা,বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান,বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী।গুরুত্বপূর্ণ এই সভায় আরও উপস্থিত ছিলেন,কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।সভায় উপস্থিত অন্যান্য নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে সভাস্থল মুখরিত করে তোলেন এবং যেকোনো মূল্যে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনার অঙ্গীকার করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতা বৈঠকের ফলে বাঘারপাড়া বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার হবে।


আরও খবর