জুনের দুই সপ্তাহে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স ঝিনাইগাতীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্যের অঙ্গীকারে নাঙ্গলকোট প্রেসক্লাবের ৩৭ বছর পূর্তি ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক শ্রীমঙ্গলে শান্তি বাড়ি ইকো রিসোর্টের উদ্যোগে মৌসুমী ফল উৎসব ও পরিবেশ রক্ষায় সুহৃদ আড্ডা মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দলীয় সম্পৃক্ততা থাকবে না: অর্থমন্ত্রী দেওয়ানগঞ্জের ডাংধরায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন জাবিপ্রবিতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন মৎস্য উৎপাদন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গ্রাম আদালত এর বার্ষিক ক্যাম্পেইন, সচেতনতা, কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে আশাশুনিতে লিফলেট বিতরণ লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ২৩ হাজার ঘনফুট বালু জব্দ, ড্রেজার মেশিন ধ্বংস সাতক্ষীরায় চোরাচালানবিরোধী অভিযানে ৫৫ লাখ টাকার পণ্য জব্দ ‎মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০, মহাসড়কে নিরাপত্তা ঝুঁকি ও বিশৃঙ্খলার চিত্র ‎ ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যা সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী সাতক্ষীরায় শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল জব্দ সাতক্ষীরায় শিক্ষক-শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ

নতুন বছরের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স এল ২৬২ কোটি ডলার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-01-2026 08:48:29 am

নতুন বছরের শুরুতেই প্রবাসী আয়ে বড় ধরনের গতি লক্ষ্য করা যাচ্ছে। চলতি জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনেই দেশে ২৬১ কোটি ৮০ লাখ (২.৬১ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় এই প্রবাহ বেড়েছে প্রায় ৫৬.২ শতাংশ। 


গতকাল সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্সের এই সর্বশেষ তথ্য নিশ্চিত করেছেন।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারির ২৫ দিনে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৪৭ লাখ ডলার। গত বছরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৬৭ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশে প্রবাসী আয় আসার হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র ২৫ জানুয়ারি এক দিনেই প্রবাসীরা ১৪ কোটি ডলার পাঠিয়েছেন।


চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী। জুলাই থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত মোট ১ হাজার ৮৮৮ কোটি ৩০ লাখ (১৮.৮৮ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ৫৪৫ কোটি ৩০ লাখ ডলার। সেই হিসেবে অর্থবছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২২.২০ শতাংশ।


এর আগে গত ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার দেশে এসেছিল, যা চলতি অর্থবছরের সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা রেকর্ড ৩০.৩২ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ আয়ের রেকর্ড। বর্তমান গতিধারা অব্যাহত থাকলে এই অর্থবছরে আগের সব রেকর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।


ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকা এবং প্রবাসীদের মধ্যে বৈধ পথে টাকা পাঠানোর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এই অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।


আরও খবর



6a2a9cfd897ea-110626053317.webp
নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

৪ দিন ১০ ঘন্টা ৪ মিনিট আগে


6a22d37835726-050626074736.webp
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১০ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে


6a2110c7ecdc7-040626114439.webp
বিশ্ববাজারে তেলের দামে পতন

১১ দিন ১৫ ঘন্টা ৫৩ মিনিট আগে



6a1088f3b0fde-220526104851.webp
বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

২৪ দিন ৪ ঘন্টা ৪৯ মিনিট আগে