চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার

আশাশুনিতে দুর্যোগ প্রস্তুতি জোরদারের তাগিদ


— আশাশুনিতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (UzDMC) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় আসন্ন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ বিভাগ, ফায়ার সার্ভিস, মৎস্য অধিদপ্তর, মহিলা বিষয়ক ও যুব উন্নয়ন অধিদপ্তর, এলজিইডি, শিক্ষা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং আশাশুনি থানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও এনজিও প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

সভায় জানানো হয়, উপজেলায় বর্তমানে ১১০টি দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। সিপিপির সহকারী পরিচালক মুন্সি নুরমোহাম্মদ আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ায় প্রকল্প কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আলোচনায় জরুরি ভিত্তিতে প্রতি ইউনিয়নে কমপক্ষে ৫০০ জিও ব্যাগ সরবরাহ, ইজারাকৃত সরকারি খাল উন্মুক্ত করে পানি চলাচল স্বাভাবিক করা, ভরাট খাল দ্রুত খনন, পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বাঁধসমূহের জরুরি সংস্কার এবং দুর্যোগকালীন সময়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠে আসে।

মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহায়তায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নাধীন ICRDCV-III প্রকল্পের কার্যক্রম সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়। এতে প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনি সদর ইউনিয়নের ২৭টি ওয়ার্ডে দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগের কথা জানানো হয়।

সভায় ইএসডিও-রিচ প্রকল্পের আওতায় স্বাস্থ্য বিভাগের জন্য দুটি সোলার ও ব্যাটারিচালিত অ্যাম্বুলেন্স (হস্তান্তর প্রক্রিয়াধীন) এবং পাঁচটি কমিউনিটি ক্লিনিক সংস্কারের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি জীবিকা উন্নয়নে কৃষি, মৎস্য ও পশুসম্পদ খাতে প্রশিক্ষণের পাশাপাশি সক্ষম যুবকদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রস্তাব করা হয়।

সভায় বিভিন্ন দপ্তরের মোট ৪৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর