ঈদুল আজহা উপলক্ষ্যে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক ইসলামপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঈদুল আজহার তারিখ ঘোষণা নাঙ্গলকোটে বিদেশী মদ এবং গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক সবুজ শুভেচ্ছা’য় সিক্ত জাবিপ্রবির নতুন উপাচার্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান লাখাইয়ে পুলিশের অভিযানে ১১পিচ ইয়াবাসহ গ্রেপ্তার- ০১। শ্রীমঙ্গলে মহিলা মাদক কারবারি গ্রেফতার বিসিবির কাউন্সিলর হলেন ইউকে বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক শ্রীমঙ্গলের সরফরাজ আহমেদ সরফু নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মাদরাসা প্রধানশিক্ষক নিহত, আহত ২ তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত মাদারীপুর,কালকিনি, ভুরঘাটা নূর ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ; ক্লিনিক ভাংচুর ও মহাসড়ক অবরোধ বেগমগঞ্জে অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত, ঘটনায় ঘাতক চালক গ্রেফতার ফোরল্যান সড়কে পাল্টে যাচ্ছে শান্তিগঞ্জের যোগাযোগ ব্যবস্থা আশাশুনিতে দক্ষতা প্রশিক্ষণ পরিষেবা প্রদানকারীদের এ্যাডভোকেসী সভা লালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দের সাথে দুশ্চিন্তা উপজেলা প্রকৌশলীর নাম ভাঙিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগ যশোরে ডিএনসি'র অভিযানে ৩২০ পিস ট্যাপেন্ডাডলসহ কুঠিপাড়ার পলাশ গ্রেপ্তার কচুয়ার খাজুরিয়ায় শিক্ষামন্ত্রী মিলনের পক্ষের প্রবাসী নেতাকর্মীদের দেখা গেছে উচ্ছ্বাসিত চেয়ারম্যানের বিরুদ্ধে কাজ বন্ধের অভিযোগ শ্যামনগরে বন কর্মকর্তার বিরুদ্ধে গুলির অভিযোগ

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা: নোয়াখালীতে বিএনপির ১৮ নেতাকে বহিষ্কার

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা: নোয়াখালীতে বিএনপির ১৮ নেতাকে বহিষ্কার



বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা: নোয়াখালীতে বিএনপির ১৮ নেতাকে বহিষ্কার

রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি;

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী কাজী মফিজুর রহমানের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন চৌধুরী ও ড.নজরুল ইসলাম ফারুকসহ ১৮ নেতাকর্মিকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। এর আগে, গতকাল মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত অন্য নেতারা হলেন, বিএনপি নেতা এডভোকেট সাখাওয়াত উল্যাহ লিটন, মমিন উল্যাহ চেয়ারম্যান, মির্জা মো.সোলাইমান, মোয়াজ্জেম হোসেন সেলিম, গোলাম হোসেন খন্দকার, উপজেলা বিএনপির সদস্য ওবায়দুল হক চেয়ারম্যান, আবুল কালাম আজাদ, নুরুজ্জামান চৌধুরী, আবু জাহের চৌধুরী জাফর, শাহেদুল করিম মারুফ, মাস্টার দলিলুর রহমান, সেনবাগ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন বাবলু, রেজাউল হক হেলাল, তাজুল ইসলাম রতন, পৌর বিএনপির সদস্য মহিউদ্দিন কমিশনার ও শহীদ উল্যাহ হেলাল।

সেনবাগ উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন চৌধুরী বলেন, আমরা দলের বিপক্ষে নই,আমরা প্রার্থীর বিপক্ষে। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রাথী কাজী মফিজ দুঃসময়ে দলের নেতাকর্মিদের সাথে ছিলেন। আমরা বর্তমানে তার সাথে রয়েছি। দল আগে আমাদের প্রার্থীকে বহিষ্কার করেছে। দল থেকে আমাদের বহিষ্কারের কথা শুনেছি। তবে লিখিত কোন কাগজ পাইনি।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো আরও বলেন, দলীয় প্রার্থীর পক্ষে ভোট না করায় কেন্দ্র থেকে এই সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে শুনেছি।

আরও খবর


6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

২ ঘন্টা ৫৮ মিনিট আগে