তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

পীরগাছায় পবিত্রঝাড় চাইল্ড ড্রিম একাডেমির নানা আয়োজনের মধ্যদিয়ে বার্ষিক কর্মসূচি অনুষ্ঠিত

নানা বর্ণিল আয়োজন ও শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় মুখর হয়ে উঠেছিল রংপুরের পীরগাছার পবিত্রঝাড় চাইল্ড ড্রিম একাডেমি প্রাঙ্গণ। বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে একাডেমির বার্ষিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

এদিন সকাল ১০টায় শুরু হওয়া এ আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণ এবং সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থীরা ইসলামিক গান, দেশাত্মবোধক গান, দলীয় সংগীত, একক সংগীত, নাটক ও নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে।

চাইল্ড ড্রিম একাডেমির নির্বাহী পরিচালক আরেফা খাতুনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলালপাড়া দাখিল মাদ্রাসার সুপার আবুল হোসেন, একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডা. জাকির হোসেন, মিলিনিয়াম চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক আবু নাঈম, সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন চাইল্ড ড্রিম একাডেমির কো-অর্ডিনেটর শামিমা বেগম, সহকারী শিক্ষক শামিম হাসান সুমন, রাজিয়া সুলতানা, রবিউল ইসলাম, নাজমিন আক্তার বৃষ্টি, জান্নাতি আক্তার আঁখি, রেজাউল করিম রেজা, কামরুল ইসলাম, সমাজসেবক নজরুল ইসলামসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠান শেষে একাডেমির পক্ষ থেকে সেরা শিক্ষার্থী, সেরা অভিভাবক, ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

আরও খবর