নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন এক দরিদ্র পরিবারেকে ঈদ উপহার, তাৎক্ষণিক লাখপতি অসহায় মাসুদ - হরমুজা তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা

যারা স্বাধীনতা মানে না, আজ তারাই ক্ষমতায় যেতে চায়: বিএনপি প্রার্থী রানা

কুড়িগ্রাম-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সাইফুর রহমান রানা বলেছেন, যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করেনি, তারাই আজ নতুন করে রাষ্ট্রক্ষমতা দখলের অপচেষ্টা চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় দেশপ্রেমিক শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে নাগেশ্বরী কলেজ মোড় এলাকায় নিজ বাসভবনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম হাবিলদার। এতে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নুরুজ্জামান এবং নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার সকল ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রায় তিন শতাধিক মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সাইফুর রহমান রানা বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা। কিন্তু যারা সেই চেতনাকে অস্বীকার করেছিল, তারাই আজ বিভিন্ন ছদ্মবেশে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। এসব অপশক্তির বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ২০০১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় প্রথম আলাদা মন্ত্রণালয় গঠন করেন। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করা হয়, যা অর্থমূল্যে সীমিত হলেও রাষ্ট্রীয় স্বীকৃতির দিক থেকে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ বাড়াতে ‘শিক্ষার বিনিময়ে খাদ্য’ কর্মসূচি চালু করা হয়।

বিএনপি প্রার্থী আরও বলেন, কুড়িগ্রামের উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। ধরলা নদীর ভয়াবহ ভাঙন, কর্মসংস্থানের অভাব এবং উন্নয়ন বৈষম্য এখানকার মানুষের নিত্যদিনের দুর্ভোগ। অতীতের সরকারগুলো এসব সমস্যার স্থায়ী সমাধান দিতে ব্যর্থ হয়েছে। নির্বাচিত হলে তিনি এসব ইস্যু জাতীয় সংসদে জোরালোভাবে তুলে ধরবেন বলে আশ্বাস দেন।

নিজের রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে রানা বলেন, তিনি একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন এবং এখনও বিভিন্ন মামলার হাজিরা দিতে হচ্ছে। এরপরও মানুষের অধিকার আদায়ের আন্দোলন থেকে তিনি পিছপা হননি।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে তিনি সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে কথা বলবেন। মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকের এই ঐক্যই মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত প্রতিফলন। এখনই অপশক্তির বিরুদ্ধে রুখে না দাঁড়ালে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।

Tag
আরও খবর

deshchitro-6a1da7def28fc-010626094014.webp
জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ

১৪ ঘন্টা ০ মিনিট আগে