ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

যশোরে বইছে আনন্দের জোয়ার: জনসভায় আসছেন তারেক রহমান

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার যশোরে আসছেন বিএনপির চেয়ারপার্সন ও জনপ্রিয় নেতা তারেক রহমান। দলের শীর্ষ নেতার আগমনের এই ঘোষণায় পুরো যশোর জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার যশোর সদর ও শহরতলীর বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এই চাঞ্চল্যকর ঘোষণা দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।বৃহস্পতিবার দিনব্যাপী নির্বাচনী প্রচারণার সময় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "আপনাদের জন্য একটি বড় সুখবর আছে। কয়েকদিনের মধ্যেই আপনাদের প্রিয় নেতা তারেক রহমান যশোরে আসবেন। আপনারা কি তাকে দেখতে যাবেন না?" অমিতের এই ঘোষণায় মুহূর্তেই উপস্থিত নেতাকর্মীদের মধ্যে করতালির জোয়ার বয়ে যায়। তিনি আরও নির্দেশ দেন যেন তৃণমূলের প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়া হয়।

সফরটি নিয়ে এখনো চূড়ান্ত প্রেস ব্রিফিং না হলেও জেলা বিএনপির নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, আগামী ২ ফেব্রুয়ারি তারেক রহমানের যশোরে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানিয়েছেন, "২ ফেব্রুয়ারি প্রিয় নেতার আসার একটি প্রাথমিক খবর আমরা পেয়েছি। চূড়ান্ত ঘোষণা কেন্দ্রীয়ভাবে দেওয়া হবে। তবে আমরা প্রস্তুতি হিসেবে যশোর শহরের উপশহর ডিগ্রি কলেজ মাঠকে সমাবেশের সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করছি।"রাজনৈতিক সমীকরণ ও সাধারণ মানুষের কৌতূহল যশোরের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই সফর এ অঞ্চলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। সম্প্রতি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান যশোর সফর করে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। এখন সাধারণ মানুষের নজর তারেক রহমানের দিকে—তিনি যশোরবাসীর জন্য কী বার্তা নিয়ে আসেন। বিশেষ করে ভবদহ সমস্যা নিরসন বা কর্মসংস্থান নিয়ে তার কোনো বিশেষ ঘোষণা থাকে কি না, তা নিয়ে চায়ের টেবিল থেকে সোশ্যাল মিডিয়া—সর্বত্র চলছে আলোচনা।ঘোষণা আসার পর থেকেই যশোরের প্রতিটি ইউনিটে প্রস্তুতি সভা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের ছবি ও স্বাগত বার্তা সম্বলিত পোস্টারে সয়লাব হয়ে গেছে। তৃণমূলের কর্মীরা বলছেন, তারেক রহমানের সরাসরি উপস্থিতি তাদের নির্বাচনী লড়াইয়ে নতুন শক্তি জোগাবে।অনিন্দ্য ইসলাম অমিত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারেক রহমানের যশোর সফর সংক্রান্ত সব আনুষ্ঠানিক তথ্য কেন্দ্রীয়ভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরও খবর