দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

নওয়াপাড়ায় রিজিয়া হাসপাতালে নবজাতক 'উধাও': নেপথ্যে কি ভয়ংকর শিশুবিক্রি সিন্ডিকেট

অভয়নগর উপজেলার নোয়াপাড়া রিজিয়া(প্রাঃ) হাসপাতালে জন্ম নিল সুস্থ সন্তান। রেজিস্টারেও নাম উঠল। কিন্তু কয়েক ঘণ্টা পার হতেই সেই সন্তানকে মৃত দাবি করল কর্তৃপক্ষ। নেই কোনো ডেথ সার্টিফিকেট, নেই মরদেহের হদিস। যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার রিজিয়া (প্রাঃ) হাসপাতালে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনাটি এখন টক অফ দ্য টাউন। অভিযোগ উঠেছে, এক লাখ ৬০ হাজার টাকার বিনিময়ে নবজাতককে বিক্রি করে দিয়েছে একটি সংঘবদ্ধ চক্র।

গত ২৯ জানুয়ারি প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের কেফায়েত নগর মাঠপাড়া গ্রামের মারুফা খাতুন (৩৬)। হাসপাতালের ভর্তি খাতা অনুযায়ী (সিরিয়াল নং ১৯৯২), ওই দিনই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। অপারেশনের পর মা ও শিশু দুজনেই সুস্থ ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হাসপাতালের নার্স ও কর্মচারীদের যোগসাজশে রহিমা বেগম ও রতনা নামের দুই নারী অত্যন্ত চতুরতার সাথে শিশুটিকে মারুফার কোল থেকে সরিয়ে নেয়। এরপর একটি প্রাইভেটকারে করে শিশুটিকে দ্রুত ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। অভিযোগ আছে, শিশুবিক্রি চক্রের কাছে ১ লাখ ৬০ হাজার টাকায় শিশুটিকে হস্তান্তর করা হয়েছে।

শিশুটিকে সরিয়ে নেওয়ার পরপরই হাসপাতাল জুড়ে গুজব ছড়িয়ে দেওয়া হয় যে বাচ্চাটি মারা গেছে। কিন্তু পরিবার যখন সন্তানের মরদেহ বা মৃত্যুর প্রমাণপত্র চায়, তখন হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি। কোনো ডেথ সার্টিফিকেট ছাড়াই একটি শিশু হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়ার ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।হাসপাতালের পরিচালক ডা. আইয়ুব আলী দায়সারা বক্তব্যে বলেন:"বাচ্চা ও মা দুজনেই সুস্থ ছিল। আমি কোনো ছাড়পত্র দেইনি। কীভাবে হাসপাতাল থেকে শিশুটি চলে গেল, তা আমার জানা নেই।"স্থানীয়দের মতে, এটি কোনো সাধারণ ভুল নয়, বরং দীর্ঘদিন ধরে চলা একটি বড় সিন্ডিকেটের কাজ। এর আগেও এই হাসপাতালকে কেন্দ্র করে নানা অনিয়মের অভিযোগ উঠেছিল। সচেতন মহল মনে করছেন, পুলিশি তদন্তে হাসপাতালের সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ড বিশ্লেষণ করলে এই শিশুবিক্রি চক্রের রাঘববোয়ালদের মুখোশ উন্মোচিত হবে।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ১৪ মিনিট আগে