শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও নবীন বরণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবক সমাবেশ ২০২৬ রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার প্রিন্সিপাল এহসান বিন মুজাহির এর সভাপতিত্বে ও রেজিস্ট্রার মোঃ সাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠা ও সভাপতি মোহাম্মদ শাহিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মনিরুল ইসলাম, বায়তুল আমান দারুল উলুম মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাহবুবুল আলম বাশার। বক্তব্য দেন মাদ্রিসার সহকারী শিক্ষক আলী আহমদ, হাবিবুর রহমান, মুস্তাফিজুর রহমান ও মাহমুদুল হাসান নাঈম।
অনুষ্ঠানে মাদ্রাসার নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এসময় গোটা মাদ্রাসা ক্যাম্পাস ছিল উৎসবমুখর এবং সুসজ্জিত।
অভিভাবক সমাবেশে মাদ্রসার পরিচালনা ও শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় প্রিন্সিপালসহ শিক্ষকদের মাদ্রাসা ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক এবং সেরা অভিভাকদের মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতা, পড়ালেখার মানোন্নয়ন, শৃঙ্খলা ও আলোকিত ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের করণীয় ও ভূমিকা নিয়ে আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী এবং অভিভাবকদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৬ ঘন্টা ৫ মিনিট আগে
৭ ঘন্টা ১১ মিনিট আগে
৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৭ ঘন্টা ৫১ মিনিট আগে
৮ ঘন্টা ২১ মিনিট আগে
৮ ঘন্টা ৫০ মিনিট আগে