ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে বলিয়ান করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও মা সমাবেশ


মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও মা সমাবেশ ২০২৬ রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্কুলে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে গোলাপ ফুল দিয়ে বরণ করা হয়।  এসময় গোটা স্কুল ক্যাম্পাস ছিল উৎসবমুখর এবং সুসজ্জিত।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) বলেন, সুশিক্ষা ও উন্নত ভবিষ্যতের ভিত্তি স্থাপনে আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রতিবদ্ধ। আমরা শুধু নির্ধারিত পাঠ্যপুস্তক বা সিলেবাস শেষ করার মধ্যেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ রাখি না, বরং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশেও সমান গুরুত্ব দেই। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করে তুলতে চালু করা হয়েছে স্পেশাল ইংলিশ কেয়ার। ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীল মেধা বিকাশে চালু করা করা হয়েছে সাপ্তাহিক বিষয়ভিত্তিক সভাসহ কো-কারিকুলাম অ্যাক্টিভিটি। কেবল গতানুগতিক শিক্ষা নয়; শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশে এবং নৈতিক ও মানবিক মূল্যবোধে বলিয়ান করে তুলতে এ প্রতিষ্ঠান বদ্ধপরিকর।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান শিক্ষক মো. এহসানুল হক  বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের দক্ষ ও সুনগরিক তৈরি করতে হবে। শিক্ষার্থীদের সামনে রয়েছে অফুরন্ত সম্ভাবনা জ্ঞানার্জন, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ এবং নিজের প্রতিভাকে বিকশিত করার সুযোগ। সময়কে মূল্য দাও, শৃঙ্খলা বজায় রাখো, শিক্ষকদের সম্মান করো এবং বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলো। বড় স্বপ্ন  দেখো ও সৎ পথে এগিয়ে চলো।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন স্কুলের অতিথিবৃন্দ ও শিক্ষকমন্ডলী। অনুষ্ঠানে স্কুল শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আফসার মিয়া, মঈন উদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম চৌধুরী, কাওছার আহমদ সম্রাট, জয়া রবি দাশ, তাসলিমা জান্নাত চৈতি, তাসনিম রহমান তৃষা, হাফিজা আক্তার এবং নুরজহান আক্তার।

অনুষ্ঠানে শিক্ষার্থী এবং অভিভাবকদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরা আগামী দিনের স্বপ্ন। প্রত্যকটি শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করা আমাদের দায়িত্ব। শিশুদেরকে উদ্যমী করে গড়ে তুলতে হবে। যাতে তারা আগামীর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও শিক্ষার্থীদের মানসিক বিকাশে অভিভাবকদের গুরুত্ব দেয়ার অনুরোধ জানান অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতা, পড়ালেখার মানোন্নয়ন, শৃঙ্খলা ও আলোকিত ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের করণীয় ও ভূমিকা নিয়ে আলোকপাত করা হয়।

Tag
আরও খবর