শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

যশোরে জনস্রোত: দীর্ঘ প্রতীক্ষার পর আজ মঞ্চে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

যশোরের আকাশে-বাতাসে এখন শুধু স্লোগান আর উৎসবের আমেজ। দীর্ঘ প্রতীক্ষিত সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত—আজ দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে জনসমুদ্রে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে যশোর আজ আক্ষরিক অর্থেই মিছিলের নগরীতে পরিণত হয়েছে।সকাল থেকেই যশোরের আট উপজেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকে হাজার হাজার মানুষ বাস, ট্রাক ও ট্রেনে করে শহরে প্রবেশ করতে শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে উপশহর ডিগ্রি কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মানুষের ভিড় এতটাই যে, মাঠের সীমানা ছাড়িয়ে আশপাশের কয়েক কিলোমিটার সড়ক ও অলিগলিতে এখন কেবল মানুষের মাথা দেখা যাচ্ছে। জাতীয় পতাকা এবং দলীয় পতাকায় সজ্জিত হয়ে সমর্থকরা তাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই বিশাল সমাবেশে তারেক রহমান আগামীর বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের একটি যুগান্তকারী রূপরেখা তুলে ধরবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন এবং কর্মসংস্থান নিয়ে তাঁর বক্তব্যে নতুন কোনো বার্তা থাকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্থানীয় বিএনপি নেতারা এই সমাবেশকে যশোরের ইতিহাসে 'সর্ববৃহৎ রাজনৈতিক শোডাউন' হিসেবে দাবি করছেন।

বিশাল এই জনসমাগমকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে:সমাবেশস্থল ও আশপাশের এলাকায় ৫০০-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।প্রযুক্তিনির্ভর নজরদারির জন্য শতাধিক পুলিশ সদস্যের পোশাকে রয়েছে বডি ক্যামেরা।কুইক রেসপন্স টিম হিসেবে মাঠে সক্রিয় রয়েছে র‌্যাবের ৬টি বিশেষ দল।শহরের প্রবেশপথগুলোতে কড়া তল্লাশির পাশাপাশি ড্রোন দিয়েও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।দলের শীর্ষ নেতাকে সরাসরি একনজর দেখা এবং তাঁর দিকনির্দেশনা শোনার জন্য সাধারণ মানুষের মাঝে বাড়তি উন্মাদনা কাজ করছে। মঞ্চে ইতিমধেই স্থানীয় পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখা শুরু করেছেন। সবার দৃষ্টি এখন সেই ক্ষণের দিকে, যখন বিএনপি চেয়ারম্যান মঞ্চে উপস্থিত হয়ে তাঁর ঐতিহাসিক ভাষণ শুরু করবেন।যশোরের এই জনসভাকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক উদ্দীপনা আগামী জাতীয় নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

আরও খবর