দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

ছুটির আনন্দ কফিনে বন্দি: ৯ বছর পর নিথর দেহে গ্রামে ফিরছেন মালয়েশিয়া প্রবাসী লিওন

স্বপ্ন ছিল ৯ বছরের প্রবাস জীবনের ইতি টেনে চলতি মাসেই ছুটিতে বাড়ি ফিরবেন। মা-বাবার জন্য আনবেন উপহার, আর স্বজনদের সঙ্গে কাটাবেন আনন্দময় সময়। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। ছুটির আনন্দ কফিনে বন্দি হয়ে নিথর দেহে দেশের মাটিতে ফিরলেন যশোরের শার্শার যুবক লিওন হোসেন।সোমবার (২ ফেব্রুয়ারি) মালয়েশিয়া থেকে তার মরদেহ দেশে এসে পৌঁছায়। বর্তমানে ঢাকা থেকে তার নিজ গ্রাম শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুরিয়া গ্রামে মরদেহ নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

নিহতের বড় ভাই টিটু মিলন জানান, জীবিকার তাগিদে ২০১৬ সালে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন লিওন। সেখানে তিনি মালাক্কা শহরের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। দীর্ঘ নয় বছর পর এই মাসেই তার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু গত বুধবার (২৯ জানুয়ারি) সকালে মালাক্কা শহরে একটি নির্মাণাধীন ২৩ তলা ভবনে কাজ করার সময় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পরিবার জানায়, ২৩ তলায় কাজ করার সময় হঠাৎ লিওনের শরীরের সেফটি বেল্টটি ছিঁড়ে যায়। মুহূর্তের মধ্যে তিনি নিচে পড়ে যান এবং ভবনের নবম তলার একটি পিলারের ওপর আছড়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।লিওনের মৃত্যুর সংবাদে তার গ্রাম মাটিপুকুরিয়ায় শোকের মাতম চলছে। আদরের সন্তানকে হারানোর শোকে বাবা খোরশেদ আলম ও মা বার বার মূর্ছা যাচ্ছেন। মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন ও সংশ্লিষ্ট কোম্পানির সহযোগিতায় দ্রুত মরদেহ দেশে আনা সম্ভব হওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করলেও প্রিয়জনের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ১৫ মিনিট আগে