শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদ হলরুমে কারিতাস সীডস কর্মসূচির আয়োজনে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকনুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ এবং এসআরজি সদস্যরা। প্রশিক্ষণে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জরুরি পরিস্থিতিতে করণীয়, স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে মোট ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন। দুর্যোগ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কারিতাসের মাঠ সহায়ক অমিতা সাংমা। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে যেকোনো দুর্যোগে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।
১ ঘন্টা ৫৩ মিনিট আগে
২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৭ ঘন্টা ৩২ মিনিট আগে