ইসলামপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঈদুল আজহার তারিখ ঘোষণা নাঙ্গলকোটে বিদেশী মদ এবং গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক সবুজ শুভেচ্ছা’য় সিক্ত জাবিপ্রবির নতুন উপাচার্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান লাখাইয়ে পুলিশের অভিযানে ১১পিচ ইয়াবাসহ গ্রেপ্তার- ০১। শ্রীমঙ্গলে মহিলা মাদক কারবারি গ্রেফতার বিসিবির কাউন্সিলর হলেন ইউকে বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক শ্রীমঙ্গলের সরফরাজ আহমেদ সরফু নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মাদরাসা প্রধানশিক্ষক নিহত, আহত ২ তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত মাদারীপুর,কালকিনি, ভুরঘাটা নূর ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ; ক্লিনিক ভাংচুর ও মহাসড়ক অবরোধ বেগমগঞ্জে অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত, ঘটনায় ঘাতক চালক গ্রেফতার ফোরল্যান সড়কে পাল্টে যাচ্ছে শান্তিগঞ্জের যোগাযোগ ব্যবস্থা আশাশুনিতে দক্ষতা প্রশিক্ষণ পরিষেবা প্রদানকারীদের এ্যাডভোকেসী সভা লালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দের সাথে দুশ্চিন্তা উপজেলা প্রকৌশলীর নাম ভাঙিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগ যশোরে ডিএনসি'র অভিযানে ৩২০ পিস ট্যাপেন্ডাডলসহ কুঠিপাড়ার পলাশ গ্রেপ্তার কচুয়ার খাজুরিয়ায় শিক্ষামন্ত্রী মিলনের পক্ষের প্রবাসী নেতাকর্মীদের দেখা গেছে উচ্ছ্বাসিত চেয়ারম্যানের বিরুদ্ধে কাজ বন্ধের অভিযোগ শ্যামনগরে বন কর্মকর্তার বিরুদ্ধে গুলির অভিযোগ র‍্যাবের নাম পরিবর্তনের চিন্তাভাবনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার



 নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী

নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসায় এক ছাত্রীকে (৫) ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তার মো.রুহুল আমিন (২৩) সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বর গ্রামের হাজেরার বাপের বাড়ির মো. আবুল কালামের ছেলে।  

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আসামিকে উপজেলার কালাদরাফ ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কালাদরাফ ইউনিয়নের একটি মাদরাসায় এই ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী ক্লাস চলাকালীন মধ্যবর্তী বিরতির সময় মাঠে খেলছিল। ওই সময় মাদরাসার শিক্ষক মো. রুহুল আমিন তাকে মাদরাসার অফিস রুমের পশ্চিম পাশের একটি শ্রেণিকক্ষে নিয়ে যান। সেখানে অভিযুক্ত শিক্ষক ভিকটিমের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। ঘটনার পর ভিকটিম বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়। পরে তিনি সুধারাম থানায় একটি এজাহার দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা নেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক আসামিকে গ্রেপ্তার করা হয়। দায়ের হওয়া মামলায় আসামিকে বুধবার সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

আরও খবর

6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১ ঘন্টা ৩৪ মিনিট আগে