চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

সতীঘাটায় আলমসাধু উল্টে নিভে গেল অহিদুরের জীবনপ্রদীপ

ভোরের আলো ঠিকমতো ফোটার আগেই নিভে গেল একটি তাজা প্রাণ। মনিরামপুর-যশোর সড়কের সতীঘাটায় গতির গতিরোধক বা স্পিডব্রেকার অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি আলমসাধু। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন চালক মো. অহিদুর রহমান (৩০)। তবে ট্র্যাজেডি এখানেই শেষ নয়; জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে একই হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তার আপন ছোট ভাই তহিদুর রহমান (২৫)।আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৬টা ০৮ মিনিটে সতীঘাটা কামালপুর জামে মসজিদের সামনে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহত অহিদুর মনিরামপুর থানার আমিনপুর মোল্লাপাড়া গ্রামের মৃত নুরুজ্জামান খোকনের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো জীবন-জীবিকার তাগিদে মনিরামপুর থেকে আলমসাধু নিয়ে যশোর সদর উপজেলার দিকে আসছিলেন দুই ভাই। পথিমধ্যে সতীঘাটা এলাকায় পাকা রাস্তার ওপর থাকা স্পিডব্রেকারটি অতিক্রম করার সময় ঘটে বিপত্তি। দ্রুতগামী আলমসাধুটি স্পিডব্রেকারের ঝাঁকুনিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আছড়ে পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান বড় ভাই অহিদুর।

খবরটি আমিনপুর মোল্লাপাড়া গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। একদিকে বড় ভাইয়ের মরদেহ মর্গে, অন্যদিকে ছোট ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক—এমন পরিস্থিতিতে বাকরুদ্ধ গ্রামবাসী।যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহত তহিদুর রহমানকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর সড়কে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও খবর