কারিতাস সীডস কর্মসূচির সহায়তায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গজারীকুড়া ফুটন্ত সংলাপ কেন্দ্রে জেন্ডার সমতা ও দায়িত্ব, নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ/মত বহির্ভূত বিবাহ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার আশরাফুল আলম। সহায়ক হিসেবে প্রশিক্ষণে সহযোগিতা করেন কারিতাসের মাঠ সহায়ক প্রাণ চিরান। দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন, জেন্ডার বিষয়ক ফোকাল পার্সন সদস্যবৃন্দ। জেন্ডার কি, জেন্ডার সমতা, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, ফোকাল পারসনদের দায়িত্ব, তাদের কর্ম পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে ২০ জন জেন্ডার বিষয়ক ফোকাল পার্সন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
৬ ঘন্টা ৪০ মিনিট আগে
৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
৮ ঘন্টা ৯ মিনিট আগে
৯ ঘন্টা ১৫ মিনিট আগে