ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

নোয়াখালীতে মাকে হত্যার দায়ে ছেলে সহ ৭ জনের মৃত্যুদন্ড


মঙ্গলবার (২৪ জানুয়ারী ) দুপুরে এজলাসের সামনে চিৎকার করে এসব কথা বলছিলেন বৃদ্ধা নুর জাহান বেগম (৫৭) হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. ইসমাইল  (৩০)। তিনি সুবর্ণচর উপজেলার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা গ্রামের মৃত মমিন উল্যাহর ছেলে। পাশে দাঁড়িয়ে থাকা ইসমাইলের ভাই ইমরান বলেন, রায় শোনার সঙ্গে সঙ্গে আমার ভাই কান্নায় ভেঙে পড়েন। তিনি এজলাসের সামনে বসে পড়েন। আমি দূর থেকে ভাইকে বলেছি- আমি আছি। আমাদের বাবা-মা কেউ নেই। দেখি কি করা যায়।


সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে মাকে পাঁচ টুকরো করে হত্যার ঘটনায় ছেলে হুমায়ুন কবির হুমুসহ (২৭) সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ আদেশ দেন। একইসঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে।


হুমায়ুন কবির হুমু ছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নিরব (২৬), নুর ইসলাম (৩২), কালাম (৩০), সুমন (৩৩), হামিদ (২৮) ও মো. ইসমাইল (৩০)।


মামলার তদন্তকারী কর্মকর্তা সুবর্ণচর থানা পুলিশের পরিদর্শক ইব্রাহীম খলিল বলেন, আমরা তদন্তে ইসমাইলের সম্পৃক্ততা পেয়েছি। ইসমাইল সর্বপ্রথম বৃদ্ধার হাতের ব্যাগ ও শাক নিয়ে বাড়িতে আসেন এবং সেগুলো তার স্ত্রীর হাতে দেয়। 

আদালত সূত্রে জানা যায়, নুর জাহানের প্রথম সংসারের ছেলে বেলাল হোসেন ২০১৮ সালে মারা গেলে তার রেখে যাওয়া বিভিন্ন বেসরকারি সংস্থা ও ব্যক্তির ঋণের প্রায় ৪ লাখ টাকা পরিশোধ নিয়ে দ্বিতীয় সংসারের ছেলে হুমায়ুন কবিরের সঙ্গে ঝগড়া হয়। এর জেরেই ঠান্ডা মাথায় মাকে হত্যার পরিকল্পনা করেন হুমায়ুন। আর সেই হত্যাকাণ্ডে বন্ধু, প্রতিবেশী ও স্বজনের সহায়তা নেন তিনি। গত ২০২২ সালে ৬ অক্টোবর রাতে নূর জাহানকে প্রথমে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ পাঁচ টুকরা করে প্রতিবেশী পাওনাদারদের ধানখেতে রেখে আসা হয়।


আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গুলজার আহমেদ জুয়েল বলেন, আদালত মামলার বিষয়টি নিয়ে খুব দুঃখ প্রকাশ করেছেন এবং ঘটনাটিকে মর্মস্পর্শী বলে আখ্যা দিয়েছেন।  যে মা সন্তানকে জন্ম দিলেন সেই সন্তান কীভাবে মাকে হত্যা করে। এটি একটি নির্মম হত্যাকাণ্ড। এটি একটি নজিরবিহীন রায় হয়েছে। সব আসামিকেই মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। এ রায়ে আমরা সন্তুষ্ট। আশা করি উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে।


আরও খবর