পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মনিরামপুরের সাম্প্রদায়িক সম্প্রীতিই আমার শক্তি: কলস প্রতীকের শহীদ ইকবাল

যশোর-৫ (মনিরামপুর) আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত রোহিতা ইউনিয়নের গ্রামগুলোতে ব্যাপক গণসংযোগকালে তিনি ভোটারদের ভালোবাসায় সিক্ত হন।পথসভায় আবেগঘন বক্তব্যে তিনি বলেন, "মনিরামপুরের হিন্দু-মুসলিম ভাই-বোনদের মধ্যে যে অটুট সম্প্রীতি আমি দেখেছি, তা বিরল।এই জনপদের মানুষের ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না।"শহীদ ইকবাল হোসেন এদিন ইউনিয়নের স্মরণপুর মোড়, কলোনিপাড়া, মুরোগাছা, রোহিতা শেখপাড়া, মদনপুর, বাসুদেবপুর ও ভান্ডারী মোড়সহ প্রায় দশটি গুরুত্বপূর্ণ স্থানে সরাসরি মতবিনিময় করেন। কলস মার্কার সমর্থনে আয়োজিত এসব পথসভায় নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি প্রতিপক্ষের কড়া সমালোচনা করে বলেন, "কলস মার্কার জোয়ার দেখে একটি মহল ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হয়েছে। কিন্তু মনিরামপুরের সচেতন জনতা সকল বিভ্রান্তি পায়ে ঠেলে উন্নয়নের পক্ষে রায় দেবে।" তিনি প্রতিশ্রুতি দেন যে, বিজয়ী হলে কোনো ভেদাভেদ না রেখে হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার নিরাপত্তা ও সুষম উন্নয়ন নিশ্চিত করবেন।নির্বাচনী প্রচারণায় শহীদ ইকবালের সঙ্গে ছিলেন বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, আতিয়ার রহমান, অ্যাডভোকেট শামসুজ্জামান দিপু, নাজমুল হক টিটো এবং আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। আগামী ১২ ফেব্রুয়ারি কলস মার্কায় ভোট দিয়ে এই ঐক্যের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তারা।

আরও খবর