তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

লোহাগাড়ায় যৌথবাহিনীর সফল অভিযান, ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ১১ মামলার পলাতক আসামী।



মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যৌথবাহিনীর তৎপর অভিযানে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন একাধিক গুরুতর মামলার পলাতক আসামি মো. শফিকুল ইসলাম প্রকাশ সাইদুল্লাহ (৪০)। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা চেষ্টা ও অবৈধ অস্ত্র রাখাসহ মোট ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে থানা সূত্র।


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতের নীরবতায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকার একটি বসতঘরে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানের সময় নিজ বাড়ি থেকেই শফিকুল ইসলামকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আলী হোসেনের পুত্র।


থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই শফিকুল ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। একাধিক গুরুতর মামলার পলাতক আসামি হিসেবে তিনি এলাকায় আতঙ্কের নাম হয়ে উঠেছিলেন। অভিযানের সময় তার বসতঘর তল্লাশি চালিয়ে চারটি দেশীয় ধারালো অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়।


লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই লুৎফুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে।


Tag
আরও খবর