সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

পত্নীতলায় মহিলা জামায়াতে ইসলামীর প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত

সারাদেশে নারীদের ওপর অব্যাহত হামলা, নির্যাতন ও হেনস্তা এবং আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের অবমাননার প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা সদর নজিপুর নতুনহাট এলাকা থেকে দীর্ঘ একটি প্রতিবাদী মিছিল বের হয় এবং পৌর শহরেরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে গরুহাটির সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, নারীর মর্যাদা রক্ষা, দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। এ সময় বক্তারা বলেন, একটি সভ্য সমাজে নারীদের প্রতি সহিংসতা ও সম্মানহানির কোনো স্থান নেই। একই সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ইসলামি নেতৃবৃন্দের বিরুদ্ধে অবমাননাকর আচরণ জাতি কখনো মেনে নেবে না। এসব ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। এ সময় নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি হাবিবা সুলতানা, জেলা মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য আমিনা সওদাগরসহ স্থানীয় মহিলা বিভাগের নেত্রীবৃন্দ ও অন্যান্য মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর