ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

‘দলের নেতা হলেও ছাড় নেই, অপরাধীর ঠিকানা হবে জেলখানা’— যশোরে অনিন্দ্য ইসলাম অমিত

যশোর-৩ (সদর) আসনের নির্বাচনী মাঠ এখন উত্তপ্ত। তবে এই উত্তাপ কেবল ভোটের লড়াইয়ে নয়, বরং সামাজিক শুদ্ধি অভিযানের এক কঠোর অঙ্গীকারে। শনিবার সদর উপজেলার নতুনহাট বাজারে আয়োজিত এক জনাকীর্ণ পথসভায় বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ঘোষণা করেছেন এক নতুন যশোরের রূপরেখা।বক্তব্যের শুরুতেই অনিন্দ্য ইসলাম অমিত মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন: "আগামী দিনে যশোরের মুক্ত পরিবেশে কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজের ঠাঁই হবে না। জনগণের কষ্টের কারণ হলে, অপরাধী যদি আমার দলের সর্বোচ্চ পর্যায়ের নেতাও হন— তবে তার জায়গা আমি জেলখানায় নিশ্চিত করব।"তার এই কঠোর অবস্থান উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক করতালির সৃষ্টি করে। তিনি মনে করিয়ে দেন, শান্তি ও শৃঙ্খলা ফেরাতে সামাজিক সুরক্ষা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য।

নির্বাচনী ইশতেহার নিয়ে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক আলোচনা থাকলেও, অনিন্দ্য ইসলাম একে ভিন্ন মাত্রায় দেখছেন। তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার কোনো স্রেফ কাগুজে ঘোষণা নয়, এটি জনগণের সাথে একটি লিখিত চুক্তি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি এই চুক্তির প্রতিটি অক্ষর বাস্তবায়নে আইনত বাধ্য থাকবে।প্রতিপক্ষ প্রার্থীদের কঠোর সমালোচনা করে অমিত বলেন, যাদের রাষ্ট্র পরিচালনার ন্যূনতম অভিজ্ঞতা নেই, তাদের কাছে জনগণের ভাগ্যোন্নয়নের কোনো বাস্তবসম্মত রোডম্যাপ বা কর্মপরিকল্পনা নেই। তিনি দাবি করেন, অতীতে মানুষ যখনই সুযোগ পেয়েছে, নিজেদের প্রয়োজনে এবং উন্নয়নের স্বার্থে ‘ধানের শীষ’ প্রতীকেই আস্থা রেখেছে।পথসভার আগে সকালে অনিন্দ্য ইসলাম অমিত পুলেরহাট এলাকায় ব্যাপক গণসংযোগ চালান। বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের হাতে লিফলেট তুলে দিয়ে তিনি আগামী দিনের সুন্দর যশোরের স্বপ্ন দেখান। স্থানীয় ব্যবসায়ীরাও এই সময় তার প্রতি তাদের সংহতি ও অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন।


আরও খবর