ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

মাঠে সেচ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের: ছোট বালিয়াডাঙ্গায় শোকের ছায়া

যশোর সদর উপজেলার ছোট বালিয়াডাঙ্গা গ্রামে নিজের চিরচেনা ধানের ক্ষেতই কাল হলো কৃষক রবিউল ইসলাম মিষ্টুর (৪৫) জন্য। শনিবার দুপুরে জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর পৌনে ২টার দিকে ছোট বালিয়াডাঙ্গা পশ্চিম পাড়ার মাঠে নিজের সেচ পাম্প (মোটর) চালু করতে যান রবিউল। ধানের জমিতে সেচ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত মোটরের সংস্পর্শে চলে আসেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাঠেই লুটিয়ে পড়েন।

মাঠে কর্মরত অন্যান্য কৃষক ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এই মৃত্যুতে রবিউলের পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।নিহত রবিউল ইসলাম মিষ্টু ওই গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও খবর