রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

বাঘারপাড়ায় মুখোমুখি সংঘর্ষ: হেলমেট না থাকায় গুরুতর জখম কিশোর অর্ণব বিশ্বাস

যশোরের বাঘারপাড়ায় ইজিবাইক ও মোটরসাইকেলের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে অর্ণব বিশ্বাস (১৭) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। রোববার সকালে জোহরপুর ইউনিয়নের শুশার পাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।বর্তমানে সে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আহত কিশোর অর্ণব বিশ্বাস বাঘারপাড়া থানার চন্ডিপুর গ্রামের অরবিন্দু বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে অর্ণব মোটরসাইকেল চালিয়ে শুশার পাড়া এলাকা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে তার মোটরসাইকেলটির সরাসরি সংঘর্ষ হয়।দুর্ঘটনার সময় অর্ণবের মাথায় কোনো হেলমেট ছিল না। ফলে রাস্তা থেকে ছিটকে পড়ে তার মাথায় মারাত্মক জখম হয় এবং রক্তক্ষরণ শুরু হয়।

আহত অর্ণবকে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার দ্রুত অবনতি ঘটে। উন্নত চিকিৎসার প্রয়োজনে স্বজন ও স্থানীয়রা তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে : অর্ণবের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা তাকে বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন। বাঘারপাড়ার এই দুর্ঘটনাটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, ছোট ছোট যাতায়াতেও হেলমেট ব্যবহার কতটা জরুরি। একটু সচেতনতাই পারত অর্ণবকে এই কঠিন আঘাত থেকে রক্ষা করতে।

আরও খবর