চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়ার ৮ শত বন্যার্তদের ত্রাণ দিলেন মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক আদমদীঘিতে ৪শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল বিশুদ্ধ পানি-স্যালাইন ও শিক্ষার্থীদের পরীক্ষা উপকরণ বিতরণ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুলল ভারত মুজিববাদী সংবিধানের পাহারাদার না হয়ে জনগণের সংবিধানের পাহারাদার হোন-জয়পুরহাটে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ক্ষেতলালে টানা বৃষ্টিতে জলাশয় তলিয়ে ভেসে গেল মাছ; ছাত্রদল নেতার ৭–৮ লাখ টাকা ক্ষতি শ্রীমঙ্গলে কুঞ্জবন গ্রামের বেহাল কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন রাজনগরে আলোহীন জীবনে ১১ সদস্যের বাঁচার লড়াই, সরকার ও বিত্তবানদের সহায়তা চায় দৃষ্টিপ্রতিবন্ধি পরিবার শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের সড়ক অবরোধে চরম ভোগান্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক ও ধ্বংস নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ নিজের স্বপ্নের বাইক বিক্রির টাকায় বন্যার্তদের মুখে হাসি, মানবিকতায় অনন্য বড়হাতিয়ার চেয়ারম্যান ‎আশাশুনি সড়কে নির্বিঘ্নে ইজিবাইক চলাচলের দাবীতে মালিক ও চালক সমিতির মানববন্ধন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটে প্রতি আসনে ৭ শিক্ষার্থীর লড়াই শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ৩ শিবির ছাড়তেই নীতিগত সমস্যার অভিযোগ, মুখ খুললেন জাবিপ্রবির জাহিদুল গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার পেল ঢেউটিন ও আর্থিক সহায়তা গোয়ালন্দে জরাজীর্ণ ঘরে বসবাসরত বিধবা ফুলজান পেলেন উপজেলা প্রশাসনের সহায়তা

ঝিনাইগাতী বাজারের সার ব্যবসায়ী জনি ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বরাদ্দকৃত সার অন্য উপজেলায় পাচারের সময় ঝিনাইগাতী সদর বাজারের বিসিআইসি সার ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা ও ৩৫ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। 


রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে ঝিনাইগাতী সদর বাজার এলাকার জনি ট্রেডার্স নামক সারের দোকানে এ ঘটনা ঘটে। জনি ট্রেডার্সের স্বত্বাধিকারী নজরুল ইসলাম প্রামাণিক ঝিনাইগাতী উপজেলার জন্য বরাদ্দকৃত সার গোপনে পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার ধোপাকুড়া এলাকায় পাচার করছিলেন।


গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ২০ বস্তা পটাশ ও ১৫ বস্তা ডিএপি সারসহ মোট ৩৫ বস্তা সার জব্দ করা হয়।


ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জনি ট্রেডার্সের মালিক নজরুল ইসলাম প্রামাণিককে ঝিনাইগাতী উপজেলার বরাদ্দকৃত সরকারি সার পাচারের দায়ে ২৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।


এ সময় ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Tag
আরও খবর