মেস থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় গঠিত হচ্ছে নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নতুন কমিটি পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আবু বক্কর ও কাফি লাখাইয়ে  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। পীরগাছা উপজেলা মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ চালুর দাবিতে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্কফোর্সের সক্ষমতা বৃদ্ধিতে কারিতাস সীডসের প্রশিক্ষণ ডরমেটরের দুটি আইপিএস ব্যাটারি গোপনে বিক্রি করলেন এলজিইডি প্রকৌশলী সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, পরে এডিপির উপকরণ বিতরণ বিক্ষোভে উত্তাল ভারত, দিল্লি অভিমুখে শত শত কৃষক ‎সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষায় ‘প্রজন্ম সোপান’ প্রকল্পের উদ্বোধন কালীগঞ্জে মাদকের বড় চালান জব্দ ঝিনাইগাতীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক, জুয়া ও অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি রুবেলের দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঔষধি উদ্ভিদ ডাটাবেজ নির্মাণে পবিপ্রবি শিক্ষার্থীর অবদান সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচদিন ঢাকাসহ সাত বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস কুলিয়ারচরে ইউএনওর মানবিক উদ্যোগে ভাঙনের মুখে থাকা সংসার শান্তির পথে শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

আশাশুনির বিছটে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত


 আশাশুনি উপজেলার বিছটে জামায়াতে ইসলামীর উদ্যোগে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী জন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৪.৩০ টায় বিছট নিউ মডেল হাইস্কুল মাঠে এ জন সভা অনুষ্ঠিত হয়।  
আনুলিয়া ইউনিয়ন জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। ইউনিয়ন আমীর মাওঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওঃ আঃ রশিদ ও মাওঃ আয়ুব আলীর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, প্রফেসর আব্দুল গফফার, খেলাফতে মজলিসের জেলা সেক্রেটারী মুফতি জায়েদ আব্দুল্লাহ, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুর্তাজা, সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, মাওঃ শহিদুল ইসলাম,খাজরা সেক্রেটারী মাওঃ আঃ রশিদ, সাবেক শিবির নেতা মাগফুর রহমান, গদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক ও সনাতন ধর্মের প্রতিনিধি দীপ্র কুমার মন্ডল প্রমুখ।
মুৃফতি রবিউল বাশার তার বক্তব্যে বলেন, এদেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে কিন্তু বীজ রেখে গেছে। সেই স্বৈরাচার যদি স্বৈরাচারী হয়ে ওঠে তাহলে এদেশের জনগণ সহ্য করবে না। ৫ই আগস্ট যেরকম বিতাড়িত হয়েছিল তারা আবারও বিতাড়িত হবে। তিনি আরও বলেন, আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে শান্তি আনা সম্ভব না। তাই আসুন আমাদের বাস্তবে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে আল্লাহর আইন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হই। 
Tag
আরও খবর