দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

যশোরে মোটরসাইকেলে মিলল ৫ হাজার মাদক ট্যাবলেট: ডিএনসির জালে দুই কারবারি

যশোরের পুলেরহাট-রাজগঞ্জ সড়কে মাদকবিরোধী এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ব্যথানাশক ওষুধ ট্যাপেন্টাডলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার রাতে গোয়ালদাহ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি যশোর জেলা কার্যালয়ের একটি টিম রোববার রাত ৮টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে অবস্থান নেয়। গোয়ালদাহ বাজারের আক্কাস টেলিকমের পাশে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায় তারা। এসময় দুই যুবকের কাছ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ হাজার পিস ট্যাপেন্টাডল জব্দ করা হয়।


অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর-ভি (Apache RTR 160 4V) মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন: মো. সাব্বির হোসেন (২৮), মো. আমিনুর রহমান (২৬)।তারা দুজনই যশোর শহরের বাহাদুরপুর মোহাম্মদিয়া হাউজিং এলাকার বাসিন্দা।এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে ডিএনসি সূত্র। ট্যাপেন্টাডল মূলত তীব্র ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হলেও ইদানীং তরুণ প্রজন্মের কাছে এটি মরণঘাতী নেশার বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। সরকার এটিকে 'ক' শ্রেণির মাদক হিসেবে তালিকাভুক্ত করায় এর অবৈধ মজুত ও বিপণন দণ্ডনীয় অপরাধ।

আরও খবর