কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ

অভয়নগরে মধ্যরাতে যৌথ বাহিনীর অ্যাকশন: বিপুল অস্ত্রসহ পেট্রোল বোমা উদ্ধার, পলাতক বহিষ্কৃত বিএনপি নেতা

যশোরের অভয়নগরে জননিরাপত্তা বিঘ্নিত করার একটি বড় পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে যৌথ বাহিনী। রবিবার গভীর রাতে উপজেলার চলিশিয়া এলাকায় এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মূল হোতা পালিয়ে যেতে সক্ষম হয়।গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ গোয়েন্দা তথ্যে রাত ১টার দিকে চলিশিয়া পূর্ব পাড়ার আব্দুল্লাহ আল মারুফ (২৭)-এর বাড়িতে হানা দেয় যৌথ বাহিনী।


তল্লাশিতে কেবল বসতঘর নয়, এমনকি গোয়ালঘর থেকেও উদ্ধার করা হয় নাশকতার সরঞ্জাম। জব্দকৃত তালিকার মধ্যে রয়েছে: ৪টি শক্তিশালী পেট্রোল বোমা। ৩টি রামদা, ৫টি চাপাতি, ৩টি ছুরি ও ১টি হকিস্টিক। ২টি চাইনিজ কুড়াল ও ২ রাউন্ড অ্যামুনিশন।যৌথ বাহিনীর প্রাথমিক ধারণা, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় ত্রাস সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এই অস্ত্র ভাণ্ডার গড়ে তোলা হয়েছিল।


স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা ছিল।অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত আব্দুল্লাহ আল মারুফ একসময় ৩ নম্বর চলিশিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অস্ত্র প্রদর্শনের গুরুতর অভিযোগ ওঠায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়। অভিযোগ রয়েছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্র দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে নিয়মিত চাঁদা আদায় করতেন তিনি।অভিযানের সময় মারুফ বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছে, তাকে আইনের আওতায় আনতে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও বোমাগুলো বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আরও খবর