শিকল পায়ে প্রেমিকার আগমন! ঠাকুরগাঁওয়ে লাইলি-মজনুর আধুনিক অধ্যায় নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়া সেই মাদকাসক্ত ছেলে 'সিনেমাটিক কায়দায়' গ্রেফতার নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা দাবিকৃত টাকা না দেওয়ায় ৪০টি লিচু গাছের ডালপালা কেটে ফেলার অভিযোগ জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তির লোভ দেখিয়ে প্রতারণা, ভাই-বোন গ্রেপ্তার এক পশলা বৃষ্টিতেই ডুবে যায় বাবুপুর, উন্নয়নের ছোঁয়া নেই ড্রেনেজ ব্যবস্থায় র‌্যাবের অভিযানে খুশি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ দিনাজপুরে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বিএনপি জনবান্ধব ও সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার --এমপি জাহাঙ্গীর আলম ‎লোকালয়ে অজগরের হানা: উদ্ধার করে সুন্দরবনের অবমুক্ত আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও লাখাইয়ের মিনি কক্সবাজার নামে পরিচিত চিকনপুর ব্রিজে বর্ষার আগমনে বাড়ছে পর্যটকদের ভিড়। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম শুরু। তজুমদ্দিন চর ব্লক লিডারের অত্যাচারের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন। গোয়ালন্দের সন্তান রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মৃত্যু ঘিরে প্রশ্ন, তদন্ত চায় পরিবার গোয়ালন্দে অটোরিক্সা চালককে হত্যা, গাড়ি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদায়ের সুরে মুখরিত যশোর ক্যান্টনমেন্ট কলেজ: সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের সংবর্ধনা

অশ্রুসিক্ত নয়ন আর অমলিন স্মৃতির পথ ধরে যশোর ক্যান্টনমেন্ট কলেজের সমাজকর্ম বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের দিকনির্দেশনা প্রদান করেন কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল এইচ কামরুল হাসান। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের দেশপ্রেম ও আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।বিভাগীয় প্রধান ইসমত আরা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রেণি শিক্ষক আব্দুর রহমান, আব্দুর রহিম এবং মেহেদী নাহিদ টিটো। প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে বিদায়ী শিক্ষার্থীরা আবেগপ্লুত হয়ে পড়েন এবং তাদের দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন আনিশা জামান নিশি ও এ বি সৌমিক আহমেদ। বিদায়ী বক্তব্যে সৌমিক আহমেদ বলেন, "এই ক্যাম্পাস আমাদের প্রাণের স্পন্দন। প্রকৃতির নিয়মে আজ আমাদের বিদায় নিতে হচ্ছে, তবে এখানকার প্রতিটি স্মৃতি আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।" এ সময় তিনি অনুষ্ঠানের পৃষ্ঠপোষক 'সোহাগ ডেন্টাল কেয়ার' ও 'ড্যানী ডেন্টাল টাচ'-এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।স্মৃতিচারণ আর আনন্দ-বেদনার মিশেলে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে রূপ নেয়। সবশেষে এক অপরের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা এবং গ্রুপ ফটোর মাধ্যমে দিনটি স্মরণীয় করে রাখেন শিক্ষার্থীরা।

আরও খবর