ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

মেধার জয়গান: ‘চাকরি পেতে করতে হবে না ছাত্রদল’—যশোরে অমিতের তারুণ্যের ইশতেহার

রাজনীতি নয়, যোগ্যতাই হবে কর্মসংস্থানের একমাত্র মাপকাঠি। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার এক সাহসী অঙ্গীকার ব্যক্ত করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে চাকরিতে প্রবেশের জন্য কাউকে ছাত্রদল করতে হবে না, এমনকি বিএনপি পরিবারের সদস্য হওয়াও বাধ্যতামূলক থাকবে না।

সোমবার বিকেলে যশোর পৌর উদ্যানে আয়োজিত এক ব্যতিক্রমী ‘তরুণ ভোটার মতবিনিময়’ সভায় তিনি এসব কথা বলেন। এদিন শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও নবীন ভোটারদের মুখোমুখি হন এই তরুণ নেতা।

ভোটব্যাংক নয়, কারিগর চাই বিগত প্রায় দুই দশকে তরুণদের কেবল ভোটের সমীকরণ হিসেবে ব্যবহারের অভিযোগ তুলে অমিত বলেন, “আমি আপনাদের ভোটব্যাংক হিসেবে নয়, বরং আধুনিক বাংলাদেশ পুনর্গঠনের প্রধান কারিগর হিসেবে পাশে চাই। নির্বাচিত হওয়ার পর আবারও আপনাদের নিয়ে বসবো।

আপনাদের সমস্যা ও প্রত্যাশার ওপর ভিত্তি করে একটি অগ্রাধিকার তালিকা করা হবে এবং সেই অনুযায়ী বরাদ্দ ও উন্নয়ন নিশ্চিত করা হবে।”মেধার কাছে হার মানবে কোটা কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট টেনে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মেধা কোনোদিন কোটার কাছে পরাজিত হতে পারে না। ২০১৪ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্রথম কোটা ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। সেই দর্শনকেই তিনি আগামী দিনের পাথেয় হিসেবে দেখছেন। তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপির শাসনামলে নকলমুক্ত পরীক্ষা ও প্রশ্নফাঁসহীন নিয়োগ প্রক্রিয়া ছিল একটি দৃষ্টান্ত।

মুখোমুখি সংলাপে তারুণ্যের দাবি উন্মুক্ত এই সংলাপে শিক্ষার্থীরা তাদের ক্ষোভ ও স্বপ্নের কথা সরাসরি তুলে ধরেন। তাদের দাবির মধ্যে প্রধান ছিল— নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করা, যশোরের ভঙ্গুর স্বাস্থ্য খাতের সংস্কার, সীমান্ত এলাকার নিরাপত্তা এবং শহরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা।শিক্ষার্থীদের প্রতিটি প্রশ্নের উত্তর দেন অমিত এবং রাষ্ট্রীয় সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও তরুণদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে উপস্থিত তরুণরা মনে করছেন, রাজনৈতিক বলয়ের বাইরে মেধার ভিত্তিতে কর্মসংস্থানের এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে দেশে মেধা পাচার রোধ হবে এবং শিক্ষিত বেকারদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে।

আরও খবর