চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়ার ৮ শত বন্যার্তদের ত্রাণ দিলেন মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক আদমদীঘিতে ৪শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল বিশুদ্ধ পানি-স্যালাইন ও শিক্ষার্থীদের পরীক্ষা উপকরণ বিতরণ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুলল ভারত মুজিববাদী সংবিধানের পাহারাদার না হয়ে জনগণের সংবিধানের পাহারাদার হোন-জয়পুরহাটে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ক্ষেতলালে টানা বৃষ্টিতে জলাশয় তলিয়ে ভেসে গেল মাছ; ছাত্রদল নেতার ৭–৮ লাখ টাকা ক্ষতি শ্রীমঙ্গলে কুঞ্জবন গ্রামের বেহাল কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন রাজনগরে আলোহীন জীবনে ১১ সদস্যের বাঁচার লড়াই, সরকার ও বিত্তবানদের সহায়তা চায় দৃষ্টিপ্রতিবন্ধি পরিবার শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের সড়ক অবরোধে চরম ভোগান্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক ও ধ্বংস নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ নিজের স্বপ্নের বাইক বিক্রির টাকায় বন্যার্তদের মুখে হাসি, মানবিকতায় অনন্য বড়হাতিয়ার চেয়ারম্যান ‎আশাশুনি সড়কে নির্বিঘ্নে ইজিবাইক চলাচলের দাবীতে মালিক ও চালক সমিতির মানববন্ধন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটে প্রতি আসনে ৭ শিক্ষার্থীর লড়াই শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ৩ শিবির ছাড়তেই নীতিগত সমস্যার অভিযোগ, মুখ খুললেন জাবিপ্রবির জাহিদুল গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার পেল ঢেউটিন ও আর্থিক সহায়তা গোয়ালন্দে জরাজীর্ণ ঘরে বসবাসরত বিধবা ফুলজান পেলেন উপজেলা প্রশাসনের সহায়তা

শেরপুরে নির্বাচনী দায়িত্বে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসারসহ নিহত ২, আহত ৫

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্ব পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং অফিসারসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন।


বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একটি মিনি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে।


নিহত সহকারী প্রিজাইডিং অফিসার রোকনুজ্জামান রুকন (৩১) শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর ছিলেন। তিনি শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায়।


অন্য নিহত ব্যক্তি মাহফুজা (১৯)। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কাতলামারি এলাকার মো. নীরবের স্ত্রী।


আহতরা হলেন শাহীন (৩০), রায়হান (৩০), মোহাম্মদ (২৮), সুরাইয়া (২২) এবং নিহত মাহফুজার তিন মাস বয়সী শিশু। আহত পাঁচজন বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কাজে রুকন সোমবার শেরপুর থেকে গ্রামের বাড়িতে যান। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তিনি নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। পথে শিমুলতলী এলাকায় সিএনজির সঙ্গে একটি মিনি ট্রাকের সংঘর্ষে সাতজন গুরুতর আহত হন।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে এক নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায় রুকনুজ্জামানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


এ বিষয়ে শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক বলেন, “একজন সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। তার পরিবর্তে অন্য একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। আমাদের কাছে পর্যাপ্ত কর্মকর্তা রয়েছে।”

Tag
আরও খবর