জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে

চৌগাছায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ: শাহাদাত পাইলট বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি

যশোরের চৌগাছা উপজেলার শাহাদাত পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। শীতের সকাল উপেক্ষা করে ভোট শুরুর আগেই কেন্দ্রের সামনে ভিড় জমান এলাকার সাধারণ ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি কয়েক গুণ বৃদ্ধি পেয়ে লাইনের দৈর্ঘ্য দীর্ঘ হতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের ভেতরে ও বাইরে ভোটারদের উপচে পড়া ভিড়। নারী ও পুরুষদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা থাকলেও ভোটারের সংখ্যা বেশি হওয়ায় লাইনটি প্রধান সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে। বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ভোট দিতে আসা বৃদ্ধ রহমত আলী বলেন, "সকাল সকাল আসলাম যাতে শান্তিতে ভোটটা দিয়ে বাড়ি যেতে পারি। মানুষের লাইন দেখে ভালো লাগছে, সবাই খুব আনন্দের সাথে ভোট দিচ্ছে।" প্রথমবারের মতো ভোট দিতে আসা এক তরুণী জানান, "লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আনন্দই আলাদা।"

দীর্ঘ লাইন সামাল দিতে কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর দেখা গেছে। পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা লাইনে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরও খবর