ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

উৎসবমুখর পরিবেশে যশোর-৪ আসনে ভোটগ্রহণ: বাঘারপাড়ায় ভোটারদের ঢল

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার সকাল থেকেই যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে বাঘারপাড়া উপজেলার কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে।

সরেজমিনে বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদরাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে সকাল হওয়ার আগেই ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন। নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রের বাইরে প্রার্থীরা তাদের সহায়তা বুথ বসিয়েছেন, যেখানে ভোটাররা সহজেই তাদের সিরিয়াল নম্বর সংগ্রহ করছেন।

একই চিত্র দেখা গেছে বর্নমায় কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্রেও। সেখানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে। সাধারণ ভোটাররা জানিয়েছেন, কোনো ধরনের বাধা বা বিশৃঙ্খলা ছাড়াই তারা ভোট দিতে পারছেন।

যশোর-৪ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৫৩১ জন। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি প্রমাণ করছে যে, সাধারণ মানুষ গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় অংশ নিতে কতটা উন্মুখ।পুরো নির্বাচনী এলাকা জুড়ে পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর টহল দল সার্বক্ষণিক কাজ করছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ এই পরিবেশ বজায় থাকলে এ আসনে উচ্চ হারে ভোট কাস্টিং হওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

আরও খবর